AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: দেওয়ালে মাথা ঠুকছেন, একা একাই বকবক! হাউহাউ করে কাদলেন জীতু, নেপথ্যে সৃজলা?

Jeetu Kamal crying: বিগ বসের ঘরে হঠাৎ এ কী কাণ্ড! দেওয়ালে নিজের মাথা ঠুকছেন জীতু কমল। কনফেশন রুমে গিয়ে অঝোরে কান্না। যে সৃজলাকে চোখে হারান, তাঁকেও দিলেন সরিয়ে। অন্দরমহলে এমন কী ঘটল, যার জন্য নিজের সম্মান নিয়ে এত ভয় পাচ্ছেন অভিনেতা?

Bigg Boss Bangla: দেওয়ালে মাথা ঠুকছেন, একা একাই বকবক! হাউহাউ করে কাদলেন জীতু, নেপথ্যে সৃজলা?
কেন কেঁদে ভাসালেন জীতু?
| Updated on: Nov 18, 2026 | 3:33 PM
Share

জীতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহকে নিয়ে ‘বিগ বস’-এর বাড়িতে এমনিতেই চর্চার শেষ নেই। শো এখন প্রায় শেষের মুখে। কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তেও রাজি নন। আর ঠিক এই টানটান উত্তেজনার মধ্যেই ঘটল এক অবাক করা কাণ্ড! মাথা ঠান্ডা রাখার জন্য যাঁর সুনাম আছে, সেই জীতুকে এমন রূপে বোধহয় আগে কখনও দেখা যায়নি। সদ্য সামনে আসা প্রোমো ঘিরে এখন তাই তুমুল জল্পনা।

কী দেখা গিয়েছে নতুন প্রোমোতে? ভিডিয়োতে দেখা যাচ্ছে এক অন্য জিতুকে। তিনি বারবার ‘বিগ বস’-এর কাছে কথা বলার জন্য আর্জি জানাচ্ছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, হতাশা আর রাগে দেওয়ালে নিজেই নিজের মাথা ঠুকতে শুরু করেন অভিনেতা। তাঁকে এই অবস্থায় দেখে ছুটে আসেন সৃজলা। তিনি জীতুকে থামানোর চেষ্টা করে বলে ওঠেন, “প্লিজ জীতু!” কিন্তু কোথায় কী! জীতু তাঁকে কাছে ঘেঁষতেই দেননি। দূর থেকেই হাত নেড়ে সৃজলাকে তিনি বলেন, “দূরে, দূরে।” মনামী, নিরঞ্জন এবং রাজবীর অবাক হয়ে গোটা ঘটনাটা দেখতে থাকেন।

এরপরই ‘বিগ বস’ জীতুকে কনফেশন রুমে ডাকেন। সেখানে গিয়ে আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। হাউহাউ করে কেঁদে ফেলেন। গলা একেবারে ধরে আসে তাঁর। চোখের জল মুছতে মুছতে তিনি ‘বিগ বস’-কে প্রশ্ন করেন, “এটা কী চলছে?” নিজের সম্মান নিয়ে ভয় প্রকাশ করতে শোনা যায় অভিনেতাকে। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, “আমি যে ছবি করি, যে কাজই করি, আমি মেপেজোকে করি। আমার সম্মান যেন বেঁচে থাকে। এটা কী চলছে!”

বাইরে ভেঙে পড়লেন সৃজলাও

ভিতরে যখন জীতুর এই অবস্থা, বাইরে তখন সৃজলারও চোখে জল। হাঁটুতে মুখ গুঁজে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকেও। সৌরভ, নিরঞ্জন ও মনামী তাঁকে সামলাতে যান। কিন্তু মনামী হাত ধরতেই তা সরিয়ে দেন সৃজলা। কিছুদিন আগেই সৃজলাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন জীতু। তাঁকে জেতানোর জন্য নিজে ইচ্ছে করে হেরেও গিয়েছিলেন। তাহলে হঠাৎ এমন কী হল যার জন্য দু’জনেই এভাবে ভেঙে পড়লেন? বিগ বসের ঘরে এমন কী ঘটেছে, যার জন্য জীতু নিজের সম্মান নিয়ে ভয় পাচ্ছেন? উত্তরের অপেক্ষায় দর্শকরা।

Follow Us