AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandpaper Gate Case: ৮ বছর পর আবার খুলছে ফাইল, স্যান্ডপেপারগেট নিয়ে বড় পদক্ষেপ অজি বোর্ডের

Australia Cricket: ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বলের সাইন বদলানোর জন্য স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। এই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১ বছরের জন্য ব্যান করা হয় ও ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

Sandpaper Gate Case: ৮ বছর পর আবার খুলছে ফাইল, স্যান্ডপেপারগেট নিয়ে বড় পদক্ষেপ অজি বোর্ডের
ফাইল ছবিImage Credit: Getty Images
| Updated on: Nov 18, 2026 | 2:21 PM
Share

হোবার্ট: এই মুহূর্তে উত্তাল অস্ট্রেলিয়া ক্রিকেট। ৮ বছর আগের স্যান্ডপেপারগেট কাণ্ড নিয়ে গোটা দেশজুড়ে চর্চা চলছে। নিজের আত্মজীবনী ‘সবর’-এ এই নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার উসমান খোয়াজা। তিনি বলেছিলেন, “স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট এই বিষয়ের মূল হোতা থাকলেও আসলে এই বিষয়ে জানতেন সবাই। কারও অগোচরে এই স্যান্ডপেপার কান্ড ঘটেনি।” এরপরই উত্তাল হয়ে যায় অস্ট্রেলিয়া ক্রিকেট। একাধিক মন্তব্য আসতে থাকে সবদিক থেকে। তবে এর মধ্যে নতুন উদ্যোগ নিল অস্ট্রেলিয়া ক্রিকেট।

বুধবার সংস্থার পক্ষ থেকে একটি স্বাধীন আলোচনার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে ওই সময় দলের সঙ্গে যুক্ত থাকা সমস্ত ক্রিকেটার ও কর্মীরা নিজেদের বক্তব্য জানাতে পারবেন। তবে এটি ২০১৮ সালের ঘটনার নতুন করে তদন্ত করা হচ্ছে না বলেও জানিয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। ২০১৮ সালের সেই কুখ্যাত কেপটাউন টেস্টের পর বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হয়েছিলেন স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নার। কিন্তু উসমান খোয়াজার দাবির পর আবার চর্চা শুরু হয়েছে। মিচেল স্টার্ক, মিচেল মার্শরা কোনও কথা বলেননি। আবার ডেভিড ওয়ার্নার এই দাবির সমর্থন জানিয়েছেন। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি স্টিভ স্মিথও।

যদিও গ্রিনবার্গ জানিয়েছেন, এই আলোচনাতে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। প্রত্যেক ক্রিকেটার ও কর্মী নিজের ইচ্ছায় অংশ নিতে পারবেন। আলোচনায় কোন তথ্য উঠে আসবে, তা গোপন থাকবে কি না এবং কোন তথ্য প্রকাশ করা হবে – সেই সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ১ মাস সময় লাগতে পারে। আবার ডেভিড বুন জানিয়েছেন, এই উদ্যোগের উদ্দেশ্য অতীতের ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা নয়। বরং যাঁরা নিজেদের অভিজ্ঞতা জানাতে চান, তাঁদের সম্মানজনক পরিবেশে কথা বলার সুযোগ করে দেওয়া। প্রায় ৮ বছর ধরে এই ঘটনা অস্ট্রেলীয় ক্রিকেটকে আলোচনায় রয়েছে। এবার সেই বিতর্ক থেকে বেরিয়ে এসে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায় সংস্থা।

উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বলের সাইন বদলানোর জন্য স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। এই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১ বছরের জন্য ব্যান করা হয় ও ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু এবার যেহেতু এই নতুন করে আলোচনা করা হচ্ছে, তাই অনেক কিছু জানা যাবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

Follow Us