AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘বাংলা যদি উত্তরপ্রদেশ হয়, কী অসুবিধা!’ বাংলায় এনকাউন্টারের যৌক্তিকতা বোঝালেন দিলীপ

 রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অপরাধের যোগসূত্র নিয়ে তীব্র সমালোচনা করেন দিলীপবাবু। তাঁর অভিযোগ, এখানে সুপরিকল্পিতভাবে অপরাধী তৈরি করা হয়েছে এবং পুরো সমাজ তথা রাজনীতির অপরাধীকরণ ঘটেছে। এই পরিস্থিতি ঠিক করতে পুলিশ ও প্রশাসন যথাযথভাবে কাজ করছে উল্লেখ করছে।

Dilip Ghosh: 'বাংলা যদি উত্তরপ্রদেশ হয়, কী অসুবিধা!' বাংলায় এনকাউন্টারের যৌক্তিকতা বোঝালেন দিলীপ
দিলীপ ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 18, 2026 | 10:47 AM
Share

কলকাতা: বারুইপুর থেকে বাংলায় নতুন যে অধ্যায়ের শুরু হয়েছে, তাতে সর্বশেষতম সংযোজন বীরভূমের শান্তিনিকেতন। রাজ্যে পরপর পাঁচটি এনকাউন্টার। সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, মহিলাদের ওপর অত্যাচার কোনওভাবেই বরদাস্ত করা হবে। বরদাস্ত করা হবে না, পুলিশের ওপর হামলাও। শান্তিনিকেতনে পুলিশের ওপর গুলি চালনায় অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ। কিন্তু এই ‘এনকাউন্টার’ পর্ব নিয়ে সরব বিরোধীরা।  এই বিষয়ে অত্যন্ত কড়া ও স্পষ্ট অবস্থান নিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

আইন না মানার সংস্কৃতি ও এনকাউন্টারের যৌক্তিকতা

 রাজ্যে পরপর এনকাউন্টারের প্রসঙ্গ উঠলে দিলীপ ঘোষ জানান, পরিস্থিতির কারণেই এই ধরনের পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাঁর কথায়, “বাংলায় আইন মানার কোনও অভ্যাস নেই এবং আইন বা পুলিশকে চ্যালেঞ্জ করাটাই একপ্রকার ফ্যাশনে পরিণত হয়েছে। বহুবছর ধরে এই সংস্কৃতি তৈরি হওয়ায় মানুষকে সঠিক পথে আনতে সময় লাগবে।” এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ যদি আইনের আধারে না আসে, তাকে জোর করে তো আনতেই হবে। যে পুলিশকে গুলি মারছে, সাধারণ মানুষকে গুলি মারছে, তাকে তো সমাজে ছেড়ে রাখা যায় না।” বিচারব্যবস্থা ও পুলিশের কাজের প্রশংসা করে তিনি যোগ করেন, পুলিশ পরিস্থিতির গুরুত্ব বুঝে সঠিক সিদ্ধান্তই নিচ্ছে।

রাজনীতির অপরাধীকরণ নিয়ে তোপ

 রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অপরাধের যোগসূত্র নিয়ে তীব্র সমালোচনা করেন দিলীপবাবু। তাঁর অভিযোগ, এখানে সুপরিকল্পিতভাবে অপরাধী তৈরি করা হয়েছে এবং পুরো সমাজ তথা রাজনীতির অপরাধীকরণ ঘটেছে। এই পরিস্থিতি ঠিক করতে পুলিশ ও প্রশাসন যথাযথভাবে কাজ করছে উল্লেখ করছে। শান্তিনিকেতনের এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ নিজের কাজ করতে গিয়ে যাঁকেই বাধা হিসেবে পাবে, সঠিক মনে করে সেটাই করবে।” তাঁর সংযোজন, যেসব নেতার কবজিতে জোর থাকে না, তাঁরাই অপরাধীদের সঙ্গে সমঝোতা করেন।

‘পশ্চিমবঙ্গ ইউপি হয়ে যাচ্ছে’ বিতর্কে জবাব

বাংলায় পরপর পাঁচটি এনকাউন্টারের পর বিরোধীরা সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, বাংলা ধীরে ধীরে উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কটাক্ষের সুরে তিনি বলেন, “বাংলাদেশ হলে আপত্তি ছিল না, ইউপি হলে কী অসুবিধা! যাঁর অসুবিধা আছে, বাংলাদেশে চলে যাক! বিনা ভিসাতে পাঠিয়ে দিচ্ছি, দরজা খুলে দেব।” তাঁর হুঁশিয়ারি, “ইউপি করব, গুজরাট করব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক।”

Follow Us