AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pan Card Update: প্যান কার্ডের ছবি অস্পষ্ট হয়ে গিয়েছে? এবার ঘরে বসেই বদলাতে পারবেন ছবি!

PAN Card Document: বর্তমানে প্যান কার্ড আপডেট করার জন্য Portean (আগের NSDL) এবং UTIITSL-এর সরকারি পোর্টাল ব্যবহার করা যায়। তবে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে প্যান আপডেট করার নতুন ফর্ম চালু হয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য এখন PAN CR-01 ফর্ম পূরণ করতে হবে। পুরোনো 49A ফর্ম আর গ্রহণযোগ্য নয়।

Pan Card Update: প্যান কার্ডের ছবি অস্পষ্ট হয়ে গিয়েছে? এবার ঘরে বসেই বদলাতে পারবেন ছবি!
প্যান কার্ডImage Credit: Getty Images
| Updated on: Nov 17, 2026 | 7:22 PM
Share

কলকাতা: বর্তমানে প্যান কার্ড শুধু আয়কর সংক্রান্ত কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, KYC করা, বিনিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন আর্থিক পরিষেবার জন্যও গুরুত্বপূর্ণ প্যান কার্ড। তাই প্যান কার্ড-এ থাকা ব্যক্তিগত তথ্য সঠিক ও আপডেটেড রাখা জরুরি। তবে অনেকেরই প্যান কার্ডে থাকা ছবি পুরোনো বা অস্পষ্ট অথবা বর্তমান চেহারার সঙ্গে মেলে না। এর ফলে KYC যাচাই কিংবা ব্যাঙ্কের নানা কাজে সমস্যা হতে পারে। তবে এখন প্যান কার্ড-এর ছবি পরিবর্তনের জন্য বারবার অফিসে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনেই আবেদন করুন কিছু সহজ নিয়মে।

বর্তমানে প্যান কার্ড আপডেট করার জন্য Portean (আগের NSDL) এবং UTIITSL-এর সরকারি পোর্টাল ব্যবহার করা যায়। তবে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে প্যান আপডেট করার নতুন ফর্ম চালু হয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য এখন PAN CR-01 ফর্ম পূরণ করতে হবে। পুরোনো 49A ফর্ম আর গ্রহণযোগ্য নয়।

ধাপে ধাপে পদ্ধতি জেনে নিন-

  • প্রথমে Protean-এর PAN Correction Portal অথবা UTIITSL-এর ওয়েবসাইট খুলুন।
  • Change/Correction in PAN Data অপশন নির্বাচন করুন।
  •  প্যান নম্বর, নাম, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিন।
  • ফর্মে সংশোধনের জন্য প্রয়োজনীয় তথ্য নির্বাচিত করে নতুন ছবি পরিবর্তনের আবেদন করুন।
  • প্রয়োজনীয় পরিচয়পত্র ও অন্যান্য নথি সংক্রান্ত নির্দেশ মেনে আবেদন সম্পূর্ণ করুন।
  • অনলাইনে নির্ধারিত ফি জমা দিন।
  • আবেদন জমা হওয়ার পর Acknowledgement Reciept ডাউনলোড করে রাখুন।

প্যানের ছবি পরিবর্তন করতে কত টাকা লাগে? আবেদনের পদ্ধতি এবং ফিজিক্যাল প্যান কার্ড প্রয়োজন কি না, তার উপর ফি নির্ভর করে। এর সঙ্গে অতিরিক্ত e-Sign চার্জ লাগতে পারে।

ছবি পরিবর্তনের জন্য কি করতে হবে?

এটি আবেদনের পদ্ধতির উপর নির্ভর করে। Protean-এর নির্দেশিকা অনুযায়ী, অনলাইনে আবেদন করার পর Acknowledgement Reciept ডাউনলোড করতে হয়। ব্যক্তিগত আবেদনকারীদের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় সাম্প্রতিক রঙিন ছবি লাগিয়ে স্বাক্ষর করতে হতে পারে। এরপর নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় নথি পোস্ট বা ক্যুরিয়ারে পাঠাতে হতে পারে। আবেদন জমা দেওয়ার পর পাওয়া Acknowledgement Reciept Number ব্যবহার করে সংশ্লিষ্ট প্যান পরিষেবা দেওয়ার সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।

প্যান কার্ড এর ছবি বর্তমান চেহারার সঙ্গে না মিললে ব্যাংকের KYC যাচাই, আর্থিক লেনদেন ও অন্যান্য সরকারি পরিষেবা গ্রহণের সমস্যা হতে পারে। তাই পরিচয়পত্র তথ্যের পাশাপাশি ছবিও স্পষ্ট ও আপডেট রাখা গুরুত্বপূর্ণ।

Follow Us