AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: ৪২ ডিগ্রি ছোঁবে পারদ! আজ থেকেই জারি হয়ে গেল অ্যালার্ট, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

Kolkata weather today heatwave: আজ উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে মঙ্গলবার থেকে।

West Bengal Weather Update: ৪২ ডিগ্রি ছোঁবে পারদ! আজ থেকেই জারি হয়ে গেল অ্যালার্ট, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
গরমে একটু স্বস্তির স্নান।Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 20, 2026 | 10:25 AM
Share

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট

কলকাতা: দক্ষিণে নির্দয়, উত্তরে সদয় প্রকৃতি। আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা চলছেই।  একদিকে যেখানে উত্তরবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা, সেখানেই ৪২ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার পথে দক্ষিণবঙ্গের পারদ। আজ থেকেই দক্ষিণবঙ্গের পারদ চড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে?

মূলত পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সিস্টেমের টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আর তার প্রভাবেই হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বৃহস্পতিবারে ফের উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে মঙ্গলবার থেকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

উত্তরে যেখানে বৃষ্টি ভেজাবে, সেখানেই ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের পারদ। পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় উষ্ণ ও আর্দ্র গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  কলকাতা ও শহরতলিতেও নাকাল করবে ভ্যাপসা গরম। তবে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও স্থানীয় বৃষ্টিতে অস্বস্তি কমার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।  এপ্রিল মাসের শেষে দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পরবর্তী চারদিনে একই রকম তাপমাত্রা থাকবে। কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু-এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবার সম্ভাবনা।

গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। সতর্কতা না থাকলেও গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই। মঙ্গল ও বুধবার গরম ও অস্বস্তি চরমে উঠবে।

আজ, সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর,  বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

কলকাতার আবহাওয়া-

কলকাতায় আজ আকাশ পরিষ্কারই থাকবে। রোদের তেজ বাড়বে। বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়বৃষ্টির খুবই সামান্য সম্ভাবনা। বরং তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৮৯ শতাংশ থাকবে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়