IMD Kolkata Weather: দোলে হবে রোদের ‘দাদাগিরি’, কত ডিগ্রিতে পুড়বেন, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
Weather Update for Kolkata & West Bengal: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এখন যদিবা ভোর ও রাতের দিকে শীতের শিরশিরানি অনুভব হচ্ছে, তা ২ দিনের মধ্যেই রাতের শিরশিরানি কমে যাবে! ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে এখনও পর্যন্ত দোলে বৃষ্টির আশঙ্কা নেই।

কলকাতা: কখনও পারদ চড়ছে, কখনও কমছে। আবহাওয়ার খামখেয়ালীপনা চলছে বসন্ত জুড়ে। তবে বসন্ত উৎসবের আগেই আবহাওয়ার বড় আপডেট। দোলে ‘রংবাজি’ দেখাবে রোদ। হু হু করে বাড়বে তাপমাত্রা। গরমে ঘেমে নেয়ে একাকার হয়ে যাবে সাধারণ মানুষ।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ৭ দিনে গরম বাড়বে। দিনে ও রাতে- দুই বেলাতেই তাপমাত্রা বাড়বে। দোলে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পুরুলিয়ার পারদ। কলকাতাতেও ভালই গরম থাকবে। দোলে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৩ ডিগ্রিতে। ৩৪ ডিগ্রির ঘরে থাকতে পারে বোলপুর-দমদমের পারদ।
কলকাতায় আজ মূলত আকাশ পরিষ্কারই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৬ শতাংশ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়াও আজ শুষ্কই থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী সাতদিন আবহাওয়ার কোনও হেরফের হবে না।
উত্তরবঙ্গেও আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারেও শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে। তবে শীত ফিরে আসার আর কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এখন যদিবা ভোর ও রাতের দিকে শীতের শিরশিরানি অনুভব হচ্ছে, তা ২ দিনের মধ্যেই রাতের শিরশিরানি কমে যাবে! ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে এখনও পর্যন্ত দোলে বৃষ্টির আশঙ্কা নেই।
