AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather: তিন ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরবে হাওয়া! কোথায় বৃষ্টি, কোথায় শুকনো, জানাল হাওয়া অফিস

West Bengal, Kolkata Weather Report: আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলে সকালের দিকে কমেছে তাপমাত্রা। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২.৯ ডিগ্রি পড়ে এসে ঠেকেছে ২৯.৯ ড্রিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা পড়ে এসে ঠেকেছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ আদ্রতা ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮৫ শতাংশ।

West Bengal Weather: তিন ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরবে হাওয়া! কোথায় বৃষ্টি, কোথায় শুকনো, জানাল হাওয়া অফিস
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Sep 16, 2025 | 8:37 AM
Share

কলকাতা: সকাল থেকেই আকাশে মেঘ জমেছে। সোমবার সন্ধ্য়া থেকে টানা মঙ্গলবার ভোর পর্যন্ত দু-এক জায়গায় বৃষ্টিও হয়েছে। এমনকি মঙ্গলের সকালে হালকা-মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে শহরজুড়ে। এদিনটাও কাদা-জলেই যে কাটবে, তা বুঝে গিয়েছেন একাংশ বাঙালি। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর, তারা কী বলছে?

কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভবনা

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলে সকালের দিকে কমেছে তাপমাত্রা। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২.৯ ডিগ্রি পড়ে এসে ঠেকেছে ২৯.৯ ড্রিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা পড়ে এসে ঠেকেছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ আদ্রতা ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮৫ শতাংশ।

আর বৃষ্টিপাত? তা নিয়ে কি বলছে হাওয়া অফিস? আলিপুর জানিয়েছে, খুব একটা সম্ভবনা নেই, তবে হালকা-মাঝারি বৃষ্টিপাতের সামান্য পূর্বাভাস দিয়েছে তারা। জানিয়েছে, কোথা কোথাও দেখা যেতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও।

জেলার আকাশে কতটা মেঘ?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্য়ে জেলার আকাশে হবে মেঘের খেলা। নামবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর-সহ মুর্শিদাবাদ, ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টায় বইবে হাওয়া। চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনাও রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন ঘণ্টার মধ্যে ভিজতে চলেছে মালদা ও দুই দিনাজপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এই দুই জেলায়। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টায় বইবে দমকা হাওয়াও। বৃষ্টির সম্ভবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও। তবে সেখানে আগামী তিন ঘণ্টার মধ্য়ে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।.

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?