AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Updates: গলায় এক গোছা রুদ্রাক্ষের মালা পরে শ্রাবণী মেলায় শুভেন্দু

| Edited By: | Updated on: Jul 15, 2026 | 6:18 AM
Share

UPDATES: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের আবেদন মঞ্জুর করেছে জাতীয় নির্বাচন কমিশন। নথি জমা দেওয়ার জন্য তাঁদের আরও সময় দেওয়া হয়েছে। অন্যদিকে, এনসিপিআই-এর দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসছে। চিফ হুইপ করা হতে পারে কাকলি ঘোষ দস্তিদারকে।

West Bengal NEWS Updates: গলায় এক গোছা রুদ্রাক্ষের মালা পরে শ্রাবণী মেলায় শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook

সারারাত বুলডোজার চালিয়ে দক্ষিণেশ্বর নিবেদিতা ব্রিজের নিচে বেআইনি দোকানপাট উচ্ছেদ করল হাইওয়ে অথরিটি। উপস্থিত ছিল দক্ষিণেশ্বর থানার পুলিশ। হাইরোড অথরিটি যৌথভাবে ১৯৬টি দোকান এবং বাস গুমটি সারারাত ধরে অভিযান চালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা এলাকা।

যাতে কোনওভাবে অশান্তি না ছড়ায়, সেদিকেও নজর রাখছে পুলিশ প্রশাসন। রাতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের কাছে আবেদন করেন যাতে দোকান ভাঙা না হয়। পুনর্বাসনের দাবিও জানান তাঁরা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Jul 2026 07:38 PM (IST)

    অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তৈরি হল কমিটি

    প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে কমিশন তৈরি করেছিল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমটিতে থাকবেন একজন IAS, একজন WBCS সহ কয়েকজন। আজ গেজেট নোটিফিকেশন প্রকাশ করল স্বরাষ্ট্র দফতর।

  • 14 Jul 2026 06:00 PM (IST)

    OBC Case: সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার

    • একদিন আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, পূর্বতন তৃণমূল সরকারের ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হবে।
    • ২৪ ঘণ্টার মধ্যে শীর্ষ আদালত থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিল রাজ‍্য সরকার। মঙ্গলবার সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চকে জানান, রাজ্য মন্ত্রিসভা এই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
    • একইসঙ্গে, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিলও প্রত্যাহার করেছে। কমিশনের তরফে আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা সুপ্রিম কোর্টকে জানান।
    • মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তবে এই মামলায় অন্য কোনও ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে তাদের নিজস্ব মামলা দায়ের করতে পারবে বলে এদিন জানিয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ।

    বিস্তারিত পড়ুন: চাকরির দুয়ার খুলল! ওবিসি মামলা কফিনে বন্দি করে দিল শুভেন্দু-সরকার

  • 14 Jul 2026 05:47 PM (IST)

    কলকাতায় ফিরছেন তসলিমা

    • ২০০৭ সালের ২১ নভেম্বর তসলিমার বিরুদ্ধে মৌলবাদী আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিস্থিতি সামাল দিতে সেই সময় সেনা নামাতে হয়েছিল। তারপর আর কলকাতায় ফেরেননি তসলিমা।
    • এবার কলকাতায় ফিরছেন তসলিমা। আগামী ১ অগস্ট রবীন্দ্র সদনে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।
  • 14 Jul 2026 05:28 PM (IST)

    Suvendu Adhikari: শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকে শুভেন্দু

    • নবান্নে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বড় বৈঠক করে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবাস যোজনা থেকে গ্রাম সড়ক যোজনা, ১২৫ দিনের কাজ, নানাবিধ বিষয় নিয়েই হল কথা। শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে নিয়েই সাংবাদিক বৈঠকও করলেন শুভেন্দু অধিকারী।
    • সেখানেই তিনি স্পষ্ট জানালেন, প্রাণী সম্পদ বিকাশ থেকে শুরু করে ৮০ লক্ষ মহিলাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আলাদা করে কৃষি সংক্রান্ত বিষয়ে দার্জিলিং, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে আলাদা করে আলোচনাও হয়।
  • 14 Jul 2026 12:44 PM (IST)

    TMC 21 July: ব্রিগেডের অনুমতি পেলেও সভা করবে না কালীঘাট শিবির

    • মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে ২১ জুলাইয়ের জন্য ব্রিগেড দিতে চায় কলকাতা পুলিশ। কিন্তু রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। জল কাদায় ব্রিগেডে করা সম্ভব নয় পুলিশকে জানিয়েছে কালীঘাট শিবির।
    • গতকাল কলকাতা পুলিশের কাছে গিয়ে নতুন করে ডোরিনা ক্রসিং-এ সভা করার আবেদন করেছে এই শিবির।। তবে এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি পুলিশের থেকে।
  • 14 Jul 2026 12:41 PM (IST)

    WB Police: রাজ্য পুলিশের বড় রদবদল

    • এডিজি সিআইডি পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে। একইসঙ্গে একাধিক আইপিএস ও ডব্লুবিপিএস পদে রদবদল হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর-কাণ্ডে দুই এএসপি-কেও সরানো হয়েছে।
    • এডিজি সিআইডি পদ থেকে সরানো হয়েছে আইপিএস সুপ্রতিম সরকারকে। এডিজি সিআইডি পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এডিজি টেলিকম পদ। এটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ।
    • বিধাননগরের পুলিশ কমিশনার পদ থেকে সরানো হল ত্রিপুরারি অথর্ভকে। বিধাননগরের নতুন সিপি হলেন অমিত রাথোড়।
  • 14 Jul 2026 10:56 AM (IST)

    Suvendu Adhikari: সব ধ্বংস করেছেন, গাছটাও ছাড়েননি: শুভেন্দু

    • আমি জমি থেকে উঠে আসা লোক। আকাশপথ থেকে দেখেছি, জঙ্গল কীভাবে সরে গিয়েছে: মুখ্যমন্ত্রী।
    • গাছটাও ছাড়েনি। সব ধ্বংস করে দিয়েছেন। তাই পরিবেশরক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে: মুখ্যমন্ত্রী।
    • বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে নারকেল গাছ লাগানোর কথা বলেন শুভেন্দু অধিকারী।
  • 14 Jul 2026 10:41 AM (IST)

    Suvendu Adhikari: রাজ্য জুড়ে ৭ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু

    • শুরু হল অরণ্য সপ্তাহ। সল্টলেকের বনবিতান থেকে বনরথের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • রাজ্য জুড়ে এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হল এই বনবিতান থেকে। ম্যানগ্রোভ সহ অরণ্য রক্ষা করার বার্তা দেবেন শুভেন্দু।
    • বনবিতানে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় প্রমুখ।
    • একে একে ছাত্র ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন মুখ্যমন্ত্রী।

Published On - Jul 14,2026 10:34 AM

Follow Us