AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chief Minister Health Insurance Scheme: কারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা? কীভাবে আবেদন করবেন, জেনে নিন বিশদে

West Bengal Health Insurance Scheme Application: খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা (Chief Minister Health Insurance Scheme)। আয়ুষ্মানের মতো এই প্রকল্পেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেশ চিকিৎসার (Cashless Medical Benefit) সুবিধা মিলবে। সেক্ষেত্রে মূলত কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কীভাবে আবেদন করতে হবে, জেনে নিন সব খুঁটিনাটি।

Chief Minister Health Insurance Scheme: কারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা? কীভাবে আবেদন করবেন, জেনে নিন বিশদে
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Updated on: Jul 14, 2026 | 10:22 AM
Share

কলকাতা: শুভেন্দু-সরকার (CM Suvendu Adhikari) আসার পর থেকেই রাজ্যজুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Scheme) আবেদন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন করা শুরু করেছেন রাজ্যবাসীর একাংশ। কারণ সকলে এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ আয়ুষ্মান ভারতে আবেদনের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত থেকে বাদ যাচ্ছেন বহু মানুষ। সেক্ষেত্রে তাঁদের কথা ভেবে ইতিমধ্যেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা (Chief Minister Health Insurance Scheme)। আয়ুষ্মানের মতো এই প্রকল্পেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেশ চিকিৎসার (Cashless Medical Benefit) সুবিধা মিলবে। সেক্ষেত্রে মূলত কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কীভাবে আবেদন করতে হবে, জেনে নিন সব খুঁটিনাটি।

কারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা?

যাঁরা ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পাবেন না, তাঁরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জেনে নেওয়া যাক, কারা আয়ুষ্মান ভারত-এর সুবিধা পাচ্ছেন না।

আয়ুষ্মান ভারত-এর সুবিধা কারা পাবেন না?

  • এসইসিসি-র ভিত্তিতে চিহ্নিত বঞ্চিতদের তালিকায় যাঁরা পড়ে না, তাঁরা আয়ুষ্মান ভারত-এর সুবিধা পাবেন না
  • যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁরা পাবেন না।
  • এছাড়া, ১১টি পেশা যেমন সাফাইকর্মী, গৃহপরিচারক, হকার, রিকশাচালক, রাজমিস্ত্রির মতো ১১টি পেশার সঙ্গে যদি যুক্ত না থাকেন, তাহলে আয়ুষ্মান ভারত পাবেন না।

কীভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আবেদন করবেন?

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা নিয়ে বা এই প্রকল্পে আবেদনের জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়নি। এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিগত সরকারের আমলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে, যাঁদের স্বাস্থ্যসাথীতে নাম ছিল, তাঁদের নাম সরাসরি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমাতে ট্রান্সফার করা যায় কি না কিংবা নতুন করে আবেদন করতে হবে কি না, সেই বিষয়ে এখনও চূড়ান্ত কিছুই হয়নি। সবটাই আলোচনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। খুব শীঘ্রই সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?