AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan Shah Rukh Khan Controversy: ‘শাহরুখ আমার পা চাটছে’, আমিরের মন্তব্য ক্ষোভে ফেটে পড়েন শাহরুখ ভক্তরা!

Aamir Khan: ২০০৮ সালে আমির খানের একটি ব্লগ পোস্ট ঘিরে তোলপাড় হয়েছিল বলিউড। আমির লিখেছিলেন 'শাহরুখ আমার পা চাটছে'। কিন্তু কী ছিল এই ঘটনার আসল সত্যি? নিজেই খোলসা করেন আমির।

Aamir Khan Shah Rukh Khan Controversy: 'শাহরুখ আমার পা চাটছে', আমিরের মন্তব্য ক্ষোভে ফেটে পড়েন শাহরুখ ভক্তরা!
কী ঘটে?
| Updated on: Jul 14, 2026 | 8:53 AM
Share

শাহরুখ খান (Shah Rukh Khan) আর আমির খানের ঠান্ডা লড়াইয়ের গল্প বলিপাড়ায় নতুন কিছু নয়। কিন্তু আজ থেকে বছর আঠেরো আগে, অর্থাৎ ২০০৮ সালে আমিরের একটি মন্তব্যকে কেন্দ্র করে যে তুমুল ঝড় উঠেছিল, তা হয়তো আজকের নেটনাগরিকদের অনেকেরই অজানা। নিজের একটি ব্লগ পোস্টে আমির লিখে বসেছিলেন, “শাহরুখ আমার পা চাটছে আর আমি ওকে মাঝে মাঝে বিস্কুট খাওয়াচ্ছি।” ব্যস! এই এক লাইনেই যেন দেশজুড়ে আগুন জ্বলে উঠেছিল। কিং খানের ভক্তরা ক্ষোভে ফেটে পড়েছিলেন, প্রিয় নায়ককে এমন চরম অপমানের জবাব চাইতে শুরু করেছিলেন আমিরের কাছে। তবে এই বিবাদের নেপথ্যে লুকিয়ে ছিল একেবারেই অন্য একটি কারণ।

ঠিক কী হয়েছিল, খোলসা করে বলা যাক। আসল ঘটনাটি ঝগড়া নয় বরং ছিল এক চরম ভুল বোঝাবুঝি। আমির কোনও মানুষ বা সহ-অভিনেতার কথা বলছিলেন না। পাঁচগনিতে আমিরের যে বাংলো ছিল, সেখানকার কেয়ারটেকারের একটি পোষা কুকুর ছিল, যার নাম ছিল ‘শাহরুখ’। আমির যখন বাড়িটি কেনেন, তখন থেকেই কুকুরটি সেখানে থাকত। কাকতালীয় বিষয় হল, আমিরের ওই বাংলোটি কেনার কয়েক বছর আগে খোদ বলিউড বাদশা সেখানে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন। আর ঠিক সেই দিনই কেয়ারটেকাররা ওই কুকুরছানাটিকে বাড়িতে নিয়ে আসেন এবং ভালোবেসে তার নাম রেখে দেন ‘শাহরুখ’।

নিজের ব্লগে আমির লিখেছিলেন, “আমি একটা গাছের তলায় উপত্যকার ধারে বসে আছি… পাশে আম্মি, ইরা আর জুনায়েদ। আমরা বোর্ড গেম খেলছি। আর শাহরুখ আমার পা চাটছে, আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে?” তবে আমির বুঝতে পেরেছিলেন যে এই নাম শুনে মানুষ ভুল ভাবতেই পারে। তাই পরক্ষণেই তিনি স্পষ্ট করেন যে, এটি তাঁর কুকুরের নাম এবং এই নামকরণের পেছনে তাঁর কোনও হাত ছিল না।

আমিরের এই রসবোধ কিন্তু সে সময় শাহরুখ-ভক্তরা মোটেও ভালোভাবে নেননি। পরিস্থিতি বেগতিক দেখে পরে আমির অবশ্য দুঃখপ্রকাশ করেন এবং জানান, স্রেফ মজার ছলে তিনি এটা লিখেছেন, কাউকে আঘাত করার জন্য নয়। কিং খান নিজে অবশ্য এই বিষয়টিকে দারুণ স্পোর্টিংলি নিয়েছিলেন। শাহরুখ তখন রসিকতা করে বলেছিলেন, “আগে মানুষ বিখ্যাত ব্যক্তিত্বদের নামে সন্তানদের নাম রাখতেন। এখন কেউ কুকুরের নাম রাখছেন। এই নামের ওপর তো আমার কোনও কপিরাইট নেই।” পরবর্তীতে আমির নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেন, সেই সময় তাঁদের মধ্যে একটা টক-মিষ্টি প্রতিযোগিতা চলত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সেই প্রতিযোগিতার দেয়াল ভেঙে গিয়েছে এবং তাঁরা এখন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?