AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US-Iran: হরমুজ়ের প্রহরী এবার আমেরিকা, জাহাজ গেলেই দিতে হবে মোটা কর, ঘোষণা ট্রাম্পের, পাল্টা জবাব ইরানেরও

Strait of Hormuz toll: এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে আব্বাস আরাঘচি লেখেন, "বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করলে তার জন্য পারিশ্রমিক পাওয়া উচিত। এটা ট্রাম্প ঠিকই বলেছেন। তবে হরমুজ প্রণালীর নিরাপত্তা বরাবরই ইরান নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও করবে।" এরপরই ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ করকে কটাক্ষ করে লেখেন, "২০ শতাংশ অবশ্যই অনেক বেশি। আমরা ন্যায্য কর নেব।"

US-Iran: হরমুজ়ের প্রহরী এবার আমেরিকা, জাহাজ গেলেই দিতে হবে মোটা কর, ঘোষণা ট্রাম্পের, পাল্টা জবাব ইরানেরও
আরাঘচি ও ট্রাম্পImage Credit: TV9 Bharatvarsh
| Updated on: Jul 14, 2026 | 7:59 AM
Share

ওয়াশিংটন: হরমুজ প্রণালীর (Strait of Hormuz) ‘অভিভাবক’ এখন থেকে আমেরিকাই (America)। ঘোষণা করে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এখানেই শেষ নয়, হরমুজ দিয়ে যাতায়াতকারী সব পণ্যবাহী জাহাজকে দিতে হবে মোটা কর। এই করের হাত থেকে বাদ যাবে না ভারতও। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে হরমুজ প্রণালীকে (Strait of Hormuz) কেন্দ্র করে ফের দড়ি টানাটানি শুরু। ইরানের (Iran-US) দাবি, চুক্তি অনুযায়ী হরমুজে তাদের অধিকার রয়েছে। নিরাপত্তা নিশ্চিত থেকে টোল আদায়ের অধিকার তাঁদেরই। কিন্তু, আমেরিকা নতুন করে কর আরোপ করতেই উত্তেজনা আরও বেড়েছে। কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও মনে করিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর প্রকৃত রক্ষক বরাবরই ইরান, আমেরিকা নয়।

কত কর চাপাল আমেরিকা?

হরমুজের জাহাজগুলির উপর ২০ শতাংশ কর আরোপ করা হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। লেখেন, এখন থেকে আমেরিকাকেই হরমুজ প্রণালীর ‘অভিভাবক’ হিসেবে পরিচিত করা হবে। সেই কারণে নিরাপত্তা নিশ্চিত করার খরচ বাবদ হরমুজ দিয়ে যাতায়াতকারী সমস্ত পণ্যবাহী জাহাজের উপর ২০ শতাংশ কর নেওয়া হবে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলেও জানান তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী খোলা থাকলেও মার্কিন অবরোধ ফের কার্যকর করা হচ্ছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ১৪ জুলাই বিকেল ৪টা থেকে ইরানের বন্দরগুলিতে সামুদ্রিক যান চলাচলের উপর আবারও অবরোধ কার্যকর করা হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এক্স হ্যান্ডেলে জানিয়েছে, বন্দর বা উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজগুলির ক্ষেত্রে এই অবরোধ কার্যকর করবে মার্কিন বাহিনী। পাশাপাশি ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর আশপাশে চলাচলকারী জাহাজের নাবিকদের বিশেষ সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের প্রতিক্রিয়া

এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে আব্বাস আরাঘচি লেখেন, “বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করলে তার জন্য পারিশ্রমিক পাওয়া উচিত। এটা ট্রাম্প ঠিকই বলেছেন। তবে হরমুজ প্রণালীর নিরাপত্তা বরাবরই ইরান নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও করবে।” এরপরই ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ করকে কটাক্ষ করে লেখেন, “২০ শতাংশ অবশ্যই অনেক বেশি। আমরা ন্যায্য কর নেব।”

উল্লেখ্য, এর আগে ১৩ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত একই ধরনের অবরোধ কার্যকর ছিল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অন্তর্বর্তী শান্তি চুক্তি হওয়ার পর তা প্রত্যাহার করা হয়। এদিকে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে। হামলা-পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশ। এরই মধ্যে হরমুজ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?