Tea Board: চায়ে চুমুক দেওয়াই যদি হয় আপনার পেশা! ৬০ ঘণ্টার বিশেষ কোর্সের সুযোগ আনল রাজ্য, কোথায় আবেদন করবেন
চা এখন শুধু সকালের ঘুম ভাঙানোর ডোজ বা বিকেলের অবসরের সঙ্গী নয়, বিভিন্ন অভিজাত হোটেলে আজকাল নানাবিধ খাবারের সঙ্গে চা কীভাবে পরিবেশন করা হবে, সেটাও একটা শিল্পের পর্যায়ে পৌঁছেছে। একই ঙ্গে নানা ধরণের চা মিশিয়ে একেবারে অন্যন্য স্বাদের চা তৈরি করা হচ্ছে, তার চাহিদাও ক্রমশ বাড়ছে।

কলকাতা: ১০টা-৫টার অফিস, গতে বাঁধা জীবন নয়। কেউ কেউ খোঁজেন একটু অন্যরকম কাজ। সে ক্ষেত্রে চায়ের নেশাই যদি পেশা হয়ে ওঠে, তাহলে তো কথাই নেই। চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলে দিতে হবে কেমন স্বাদ। তার জন্যই মিলবে বেতন। সেই কাজের জন্য প্রস্তুত করতেই এবার বিশেষ কোর্সের সুযোগ দিচ্ছে টি বোর্ড। রাজ্যের ছেলেমেয়েদের জন্য প্রথমবার সেই সুযোগ আনা হচ্ছে। চা-প্রেমী বাঙালির কাছে।
মাত্র ৬০ ঘণ্টার কোর্স। সেখানেই চেনানো হবে চায়ের বর্ণ-গন্ধ। চা পরখ করার পাশাপাশি চা দিয়ে কীভাবে আতিথেয়তা করতে হবে, সেটাও শেখার সুযোগ মিলবে ওই কোর্স। কার্শিয়াংয়ে গিয়ে সেই কোর্স করতে হবে। যে কোনও বয়সের মানুষরাই এই কোর্স করতে পারবেন।
কোর্সের নাম ‘টি সোমেলিয়র’। কোর্সের সময় ৬০ ঘন্টা, কোর্সের মূল্য ১৭ হাজার টাকা। মূলত টি টেস্টার হিসেবে কাজ করার জন্য প্রস্তুত করা হবে এই কোর্সে। চা মেশানো বা ব্লেন্ডিংয়ের কাজও শেখানো হবে।
চা এখন শুধু সকালের ঘুম ভাঙানোর ডোজ বা বিকেলের অবসরের সঙ্গী নয়, বিভিন্ন অভিজাত হোটেলে আজকাল নানাবিধ খাবারের সঙ্গে চা কীভাবে পরিবেশন করা হবে, সেটাও একটা শিল্পের পর্যায়ে পৌঁছেছে। একই ঙ্গে নানা ধরণের চা মিশিয়ে একেবারে অন্যন্য স্বাদের চা তৈরি করা হচ্ছে, তার চাহিদাও ক্রমশ বাড়ছে। কোর্সের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সেটাই সেখানো হবে।
বর্তমান টি বোর্ডের ডিরেক্টর সি মুরুগান আগামী বুধবার কার্শিয়াংয়ে যাবেন এই কোর্সের উদ্বোধন করতে। এর পরেই ওই কোর্স চালু হয়ে যাবে। এই প্রথম রাজ্যে সরকারি উদ্যোগে এই ধরনের কোর্স করতে পারবেন রাজ্যের ছেলেমেয়েরা।
