AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather: নতুন বছরে এল হাওয়া অফিসের ‘উপহার’, মেয়াদ বেড়ে গেল শীতের

West Bengal, Kolkata Weather Report: সোমবার ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের তাপমাত্রা। ঝঞ্ঝা সরছে, সুতরাং ঠান্ডা আরও বাড়বে। শহরজুড়ে বাড়বে কাঁপুনিও। আগামী তিন-চার দিনে আরও ঠান্ডা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়কালে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামতে পারে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।

West Bengal Weather: নতুন বছরে এল হাওয়া অফিসের 'উপহার', মেয়াদ বেড়ে গেল শীতের
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: Jan 05, 2026 | 10:44 AM
Share

কলকাতা: শীতের কালক্ষণ এখনও আসেনি, ‘ঘুমপ্রিয়’ মানুষদের জন্য নিজের মেয়াদ বাড়াল শীত। সকাল থেকে রাজ্য়জুড়ে উত্তুরে হাওয়ার দাপট। ৬টা বেজে গেলেও, আলোর দেখা নেই। শীতের মেজাজে আঁধারেরও যেন ঘুম ভাঙছে না। এমনকি বেলা গড়ালেও চাদর সরছে না কুয়াশারও। এবার এই আবহেই আড়াই ডিগ্রি পারদপতন কলকাতায়।

সোমবার ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের তাপমাত্রা। ঝঞ্ঝা সরছে, সুতরাং ঠান্ডা আরও বাড়বে। শহরজুড়ে বাড়বে কাঁপুনিও। আগামী তিন-চার দিনে আরও ঠান্ডা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়কালে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামতে পারে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।

বর্ষশেষের ভোরে কলকাতায় ১১ ডিগ্রিতে নেমে গিয়েছিল নেমে গিয়েছিল পারদ। কিন্তু নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বেড়েছে। চার দিনে তিন ডিগ্রি বেড়ে রবিবার ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে যায় তাপমাত্রা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, এবার সেই তাপমাত্রা আবার কমতে চলেছে। খুব একটা পরিবর্তন না হলেও, কমপক্ষে তিন থেকে চার ডিগ্রি নামতে পারে।

কোথায় কত তাপমাত্রা?

সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে —

  • দার্জিলিং – ৩.৪ ডিগ্রি সেলসিয়াস
  • বহরমপুর – ৯ ডিগ্রি সেলসিয়াস
  • কল্যাণী – ৯ ডিগ্রি সেলসিয়াস
  • শ্রীনিকেতন – ৯.১ ডিগ্রি সেলসিয়াস
  • বাঁকুড়া – ৯.১ ডিগ্রি সেলসিয়াস
  • ব্যারাকপুর – ৯.৮ ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধমান – ১০ ডিগ্রি সেলসিয়াস
  • আসানসোল – ১০ ডিগ্রি সেলসিয়াস
  • দমদম – ১১.২ ডিগ্রি সেলসিয়াস
  • মালদহ – ১১.২ ডিগ্রি সেলসিয়াস
  • আলিপুর – ১২.৫ ডিগ্রি সেলসিয়াস

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা