AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF News: পরনে লাল ছাপা নাইটি, মাথায় লাল ওড়না, মহিলাকে নজরে রেখেছিল BSF, পাকড়াও হতেই ফাঁস রহস্য

Nadia: সীমান্তে চোরাচালান রুখতে বর্তমানে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় ফের সক্রিয় কোনও বড় পাচারচক্রের হদিস মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। যার কারণে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পরবর্তীকালে অভিযুক্তকে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হবে বিএসএফের তরফে।

BSF News: পরনে লাল ছাপা নাইটি, মাথায় লাল ওড়না,  মহিলাকে নজরে রেখেছিল BSF, পাকড়াও হতেই ফাঁস রহস্য
আটক মহিলাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 30, 2026 | 3:07 PM
Share

নদিয়া: অনেক দিন ধরেই নজরে ছিলেন মহিলা। পরে বিএসএফ (BSF) দেখল তারা যা সন্দেহ করেছিল তাই! এরপরই হাতেনাতে পাকড়াও। সীমান্তে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার বিএসএফ (BSF)-এর। বাজারের আনুমানিক ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। বিএসএফের হাতে আটক ওই মহিলা পাচারকারী।

নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বড়সড় সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। বানপুর সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক মহিলাকে আটক করেন বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

বিএসএফ সূত্রে খবর, দীর্ঘক্ষণ নজরদারির পর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ওই মহিলাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় মোট ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা। বিএসএফের দাবি, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা।

সোনা পাচারের ঘটনায় ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বিএসএফ আধিকারিকরা। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে সোনা আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।

সীমান্তে চোরাচালান রুখতে বর্তমানে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় ফের সক্রিয় কোনও বড় পাচারচক্রের হদিস মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। যার কারণে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পরবর্তীকালে অভিযুক্তকে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হবে বিএসএফের তরফে।

Follow Us