Bharosa Karmasuchi: অক্টোবর থেকে অ্যাকাউন্টে আরও ৩০০০ হাজার টাকা! বড় ঘোষণা শুভেন্দু সরকারের

Bengal Bharosa Karmasuchi Scheme 2026: ফলে, নতুন সরকার গঠনের পর এই আর্থিক সাহায্য আদেও মিলবে কিনা, তা নিয়ে যুবসমাজের মধ্যে তৈরি হয়েছিল গভীর সংশয়।অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন বাজেটে এক যুগান্তকারী ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পূর্ববর্তী প্রতিশ্রুতির চেয়েও এক ধাপ এগিয়ে এবার চালু হতে চলেছে 'ভরসা কর্মসূচি'। তা অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে।

Bharosa Karmasuchi:  অক্টোবর থেকে অ্যাকাউন্টে আরও ৩০০০ হাজার টাকা! বড়  ঘোষণা শুভেন্দু সরকারের
বাজেট পেশ করছেন অর্থমন্ত্রীImage Credit source: TV 9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 22, 2026 | 1:41 PM

কলকাতা:  তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘যুব সাথী’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঘোষণার প্রায় পরপরই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ায় প্রকল্পটি মাঝপথে থমকে যায়। এক মাস টাকা পেয়েছিলেন যুবরা। ফলে, নতুন সরকার গঠনের পর এই আর্থিক সাহায্য আদেও মিলবে কিনা, তা নিয়ে যুবসমাজের মধ্যে তৈরি হয়েছিল গভীর সংশয়।

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন বাজেটে এক যুগান্তকারী ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পূর্ববর্তী প্রতিশ্রুতির চেয়েও এক ধাপ এগিয়ে এবার চালু হতে চলেছে ‘ভরসা কর্মসূচি’। তা অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে।

এই নতুন সরকারি প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া হলো:

২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন।

স্নাতক (গ্র্যাজুয়েট) বেকারদের জন্য মাসিক ৩০০০ টাকা

অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য প্রতি মাসে ২০০০ টাকা

রাজ্যের হাজার হাজার বেকার যুবক-যুবতী তাঁদের স্বনির্ভরতার লড়াইয়ে বড়সড় আর্থিক অক্সিজেন পাবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Follow Us