AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teachers Protest: ‘একই কাজ করে ওঁরা পান মাসে ৩০ হাজার, আর আমরা পাই ৭ হাজার!’, আজ রাজপথে ফের কোন শিক্ষকরা?

Contractual Computer Teachers Protest: বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ICT ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকদের সরাসরি সরকারি চুক্তিভিত্তিক করতে হবে। হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁরা মূলত বিকাশভবনের উদ্দেশে যেতে চেয়েছিলেন। কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনের আগেই তাঁদের পথ আটকে দেয় পুলিশ।

Teachers Protest: 'একই কাজ করে ওঁরা পান মাসে ৩০ হাজার, আর আমরা পাই ৭ হাজার!', আজ রাজপথে ফের কোন শিক্ষকরা?
আন্দোলনকারী শিক্ষকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 28, 2026 | 1:32 PM
Share

কলকাতা: ফের নিয়োগের দাবিতে রাজপথে শিক্ষকরা। করুণাময়ীতে বিকাশভবনমুখী চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। পুলিশি বাধার মুখে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইসিটি ঐক্যমঞ্চের আন্দোলনকারীরা। স্তব্ধ করুণাময়ী চত্বর। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে চলছে তুমুল ধস্তাধস্তি।

আন্দোলনকারী এক শিক্ষক বলেন, “আমাদের দাবি, আগের ফেজের মতো সরকারিকরণ চাই। আগের এক থেকে পঞ্চম ফেজ অনুযায়ী শিক্ষকদের ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হয়। সরকারি চুক্তি করে তাঁদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু আমরা সেখানে সেই একই কাজ করে পাই ৬৮০০ থেকে ৭০০০ টাকা।  সংসারটা চালাই কীভাবে। প্রতিদিনের গাড়ি ভাড়াই চলে যায় ১৫০-২০০ টাকা। আমাদের দাবি আগের পর্যায়ের মতো সরকারিকরণ করতে হবে।”

আরেক আন্দোলনকারী শিক্ষক বলেন, “আমাদের গত বছর ঠিক এই সময়ে ইন্টারভিউ হয়। তারপর আমাদের ইন্টারভিউ হয় মার্চ পর্যন্ত। তারপর সরকারের পালাবদল। তারপর মে থেকে এখনও পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ইন্টারভিউ প্রসেস চালু হয়নি। আমাদের সরকারের কাছে দাবি, দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, আর আমাদের স্কুলে পাঠানো হয়।”

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ICT ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকদের সরাসরি সরকারি চুক্তিভিত্তিক করতে হবে। হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁরা মূলত বিকাশভবনের উদ্দেশে যেতে চেয়েছিলেন। কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনের আগেই তাঁদের পথ আটকে দেয় পুলিশ। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। তাঁদেরকে টেনে তোলার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।

Follow Us