AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Recruitment: চাকরি পাবেন ৭,১৯০ জন, কবে-কোন দফতরে নিয়োগ, জানালেন শুভেন্দু

West Bengal Department Of Panchayats & Rural Development,Kolkata: ক্ষমতায় আসার পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন তাঁর দফতরে নিয়োগ হবে। তার জন্য যাবতীয় যা যা পদক্ষেপ করার সবটা করা হচ্ছে। এরপর আজ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান কতজনকে নেওয়া হবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে।

Suvendu on Recruitment: চাকরি পাবেন ৭,১৯০ জন, কবে-কোন দফতরে নিয়োগ, জানালেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 04, 2026 | 1:24 PM
Share

কলকাতা: কালীপুজোর আগেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। বুধবার সকালে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বৈঠক ছিল। উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই পর্যালোচনা বৈঠকের পর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু  অধিকারী দিলেন চাকরির খবর। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালেই রাজ্যে হবে নতুন নিয়োগ। ৭ হাজার ১৯০ জনের নতুন নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্ষমতায় আসার পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন তাঁর দফতরে নিয়োগ হবে। তার জন্য যাবতীয় যা যা পদক্ষেপ করার সবটা করা হচ্ছে। এরপর আজ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান কতজনকে নেওয়া হবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে। মুখ্যমন্ত্রী বলেন, “আজকের রিভিউ মিটিংয়ে সব ডিএম-রা ছিলেন। ৭হাজার ১৯০ জনের নিয়োগ হবে। পরিচ্ছন্ন রিক্রুটিমেন্ট হবে।‌ দীপাবলির পর নিয়োগের রুল পরিবর্তন হবে। ২০২৭ সালেই পঞ্চায়েত দফতরে এই নিয়োগ করা হবে।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যে এখন চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হচ্ছে। তিনি বলেন, “১০০০ কনট্রাক্টচুয়াল কর্মী নেওয়া হচ্ছে। কর্মী কম থাকার কারণে যাতে কাজ আটকে না থাকে সেই বিষয়টা দেখা হচ্ছে।” ইঞ্জিনিয়ারদের যে খামতি রয়েছে সেটা মেটানোর জন্যই এই নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ দিন, মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে নতুন পঞ্চায়েত দফতর তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “রাজ্য সরকারের একটা উপহার। নিউটাউনে একটা নতুন পঞ্চায়েত ভবন তৈরি করা হবে ৫ একর জমিতে। যেখানে প্রশাসনিক ভবন ও বিধানসভা তৈরি হচ্ছে।”

Follow Us