AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West bengal News Live: জল্পনার মাঝেই বিজেপি দফতরে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর, নবান্নে প্রসেনজিৎ, হাজির শতাব্দীও

| Edited By: | Updated on: Jul 09, 2026 | 10:26 PM
Share

West bengal News Live Updates: তখনই পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর। এই অভিযুক্তকেই নির্যাতিতার সঙ্গে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে বলে দাবি পুলিশের। আজ সেই ঘটনার জল কোন দিকে গড়ায় সেই দিকেই দেখার।

West bengal News Live: জল্পনার মাঝেই বিজেপি দফতরে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর, নবান্নে প্রসেনজিৎ, হাজির শতাব্দীও

বুধবার বারুইপুরে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালায় ওই অভিযুক্ত। এরপরই পুলিশও গুলি চালাতে বাধ্য হয়। তখনই পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর। এই অভিযুক্তকেই নির্যাতিতার সঙ্গে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে বলে দাবি পুলিশের। আজ সেই ঘটনার জল কোন দিকে গড়ায় সেই দিকেই দেখার।

অন্য দিকে, রাজ্যের একের পর এক শিল্পের বিনিয়োগ হচ্ছে। বড় বড় কোম্পানির কর্তারা আসছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন কর্মসংস্থান বাড়ার। নজর থাকবে সেই দিকেও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Jul 2026 10:26 PM (IST)

    রাজ্যসভার জন্য তিন প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি

    •  তীব্র জল্পনার মধ্যে অবশেষে রাজ্যসভার জন্য তিন প্রার্থীর নাম ঘোষণা করে দিল বিজেপি। প্রত্যাশিতভাবেই কিছুক্ষণ আগে বিজেপিতে যোগ দেওয়া তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদকেই পুনরায় রাজ্যসভার সাংসদ করতে চলেছে তারা।
    • আগামী ১৩ জুলাই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক মনোনয়ন পত্র জমা দেবেন বলে এখনও পর্যন্ত খবর।
  • 09 Jul 2026 06:03 PM (IST)

    নবান্নে প্রসেনজিৎ, গেলেন শতাব্দীও

    নবান্নে তারকা সমাগম। বৃহস্পতিবার বিকেলে নবান্নে পৌঁছলেন প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠান। দেখা গেল শতাব্দী রায়কেও। ডিজির সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে জানালেন শতাব্দী। এরা দুজনেই এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ। অন্যদিকে, এদিনই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। কী কারণে এই সাক্ষাৎ, তা স্পষ্ট নয়।

  • 09 Jul 2026 05:55 PM (IST)

    বিজেপি দফতরে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ

    রাজ্যসভার প্রার্থীদের নাম নিয়ে জল্পনার মধ্যেই বিজেপি দফতরে হাজির হলেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক ও সুখেন্দু শেখর রায়। এই তিনজনকে রাজ্যসভার টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা বেড়েছে। অন্যদিকে, এদিনই নবান্নে হাজির হয়েছেন আর এক সাংসদ ইউসুফ পাঠান।

  • 09 Jul 2026 11:44 AM (IST)

    CM: এবার সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর অফিস থেকে মনিটারিং?

    • রাজ্যের হাসপাতালগুলোতে কী কী পরিবর্তন আসতে চলেছে, জানালেন মুখ্যমন্ত্রী।
    • আমি কিছুদিন আগে পাটনা গিয়েছিলাম, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর অফিসে দেখে এসেছিলাম কন্ট্রোল রুম। সমস্ত সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজগুলোর ওপর সরাসরি মনিটারিং হচ্ছিল, পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রোগী পড়ে রয়েছেন কিনা, আউটডোরের কী অবস্থা… আমি সব দেখে এসেছিলাম: শুভেন্দু
    • প্রধান সচিব, মন্ত্রীকে বলেছিলাম, এখানেও আমরা এরকম বানাব। এখনও পুরো রেডি হয়নি। আরও এক মাস সময় লাগবে। ১৫-১৬ স্টেট হাসপাতালে হয়েছে, আমি বলেছি ৩০ জুলাইয়ের মধ্যে সাব ডিভিশনাল পর্যায়ে করে ফেলতে। এমনকি রান্নাঘর, পার্কিং, ন্যায্য মূল্যে ওষুধের দোকানগুলোতেও নজরদারি চলবে: শুভেন্দু
    • ওয়ার্ডের মধ্যে কিছু বিধিনিষেধ রয়েছে, রোগীদের দেখানো যায় না। কিন্তু মেঝে পরিষ্কার রয়েছে কিনা, কিংবা জরুরি বিভাগে কোনও রোগী পড়ে রয়েছে কিনা, সবটা দেখা হবে। হাসপাতাল, হাসপাতালের পরিষেবা সম্পূর্ণ সুষ্ঠুভাবে রয়েছে কিনা, সেটা নজরে থাকবে। স্টেট হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা দেখে ভাল লেগেছে: শুভেন্দু
    • আউটডোরগুলোতে সিস্টেম মানা হয়, এটাও ভাল লেগেছে। এটা কিন্তু হঠাৎ করেই পরিদর্শনে গিয়েছিলাম। ৯.৪৫-এ বলেছিলাম, আর এখানে ১১টায় এসেছি (যে হাসপাতালে তিনি ভিজিটে  গিয়েছিলেন)। আমি আশাবাদী পরিবেশটা বদলে যাবে। চাপমুক্ত হয়ে কাজ করছেন, গাইডেন্স আর ফান্ডের প্রয়োজন। কাজ হয়ে যাবে: শুভেন্দু
    • ৫৪ টাকা মাত্র তিন বেলা খাবারে ছিল,  ১১০ টাকা এই সরকার করে দিয়েছে। খারাপ খাবার আর হবে না। দুপুরেও কুমড়ো, রাতেও কুমড়ো— কুমড়ো খারাপ নয়, আমরা খাই। কিন্তু খাবারের মান এত নিম্ন! ২০১৭ সালে শেষবারের জন্য খাবারের টাকা রিভাইজ করা হয়েছিল। আজ ‘২৭ সাল আসতে চলেছে। বাড়ির জিনিস তো বাজারে কিনতে যান, বোঝেন তো দাম বেড়েছে। এই প্র্যাকটিক্যাল বিষয়টাই বোঝেনি বিগত সরকার: শুভেন্দু
    • মিড ডে মিলে ৬.৭০ টাকা আর আপার প্রাইমারিতে ১০ টাকা দেয় ভারত সরকার। কিন্তু প্রাইমারির বাচ্চারা কেন নিম্নমানের খাবার পাবে? আমরা ১০ টাকা করেছি। ICDS এ ১০ টাকা! আমাদের চিন্তাভাবনাটা সবসময় প্রান্তিক ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে। কোনও নেতামন্ত্রীর লোকেরা সরকারি হাসপাতালে যায় বলে আমার মনে হয় না। দালালরাজ মুক্ত করতে হবে: শুভেন্দু
    • স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়া হবে। নার্সদের দেখলাম, গ্লাভস, অ্যাপ্রন, সুন্দর ইউনিফর্মে রয়েছেন। আমি প্রধান সচিবকে বলেছি, ল্যামিনেশন করা ব্যাজ় করে দিতে। মাঝেমধ্যে খবর করেন, ইঞ্জেকশন দিয়ে ফেলেছেন, যাঁর ট্রলি নিয়ে যাওয়ার কথা। এটাকে চিহ্নিত করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন রঙের ল্যামিনেশন করা ব্যাজ করতে বলা হয়েছে। ট্রমা কেয়ার ইউনিট করার কথা বলা হয়েছে। ২৫০ জনকে ১ মিনিটে পরিষেবা দিতে পারে, এমন একটা ট্রমা কেয়ার ইউনিটের প্রয়োজন রয়েছে: শুভেন্দু
    • রোগীর পরিজনদের জন্যও হাসপাতালের পিছনে থাকার ব্যবস্থা। প্রয়োজনে ইউনিটে ২৫ লক্ষ টাকা করে দেব। আপাতত লোহার বিমের ওপর শেড দিয়ে ফ্যান ঝুলিয়ে, শৌচালয়ের ব্যবস্থা করে থাকার ব্যবস্থা: শুভেন্দু
    • বার্ন ইউনিটে উইক আছি। আরও হাই স্কিল চিকিৎসকদের নিয়োগ করা হবে। ICU তে ২০০ বেডের প্রয়োজন, চেষ্টা চলছে: শুভেন্দু
    • বিগত ১৫ বছরে সরকার কোনও বেসরকারি হাসপাতাল করেনি। আমি ল’মেকার ছিলাম, আমার জানা আছে। তার আগে যাঁরা সরকার করেছেন, বিধানচন্দ্র রায় থেকে জ্যোতিবাবুর সময় পর্যন্ত, জায়গা সরকার দিয়েছে। কেনা জায়গায় কিন্তু কোনও এগ্রিমেন্ট নেই। জায়গা সরকার দিয়েছে ১ টাকাতে, সেই এগ্রিমেন্টে পরিষ্কার লেখা ছিল, ১৫ শতাংশ বেড ফ্রিতে গরিব মানুষকে দেবে। কিন্তু এটা মানা হত না। আমি, স্বাস্থ্য়মন্ত্রী প্রাইভেট হাসপাতালগুলোতে বসে ১০ শতাংশ রাজি করিয়েছি। যে জমি কিনে হাসপাতাল করেছেন, তাঁর কাছে গিয়ে মানবিক কারণে দাবি করতে পারেন। কিন্তু অধিকার নয়। কিন্তু যাঁদের সরকারি জমিতে প্রাইভেট হাসপাতাল তৈরি হয়েছে, তাঁরা বাধ্য করতে। একেবারে শুরুতে ০ ছিল, ১৫ শতাংশ দেওয়ার কথা। এখন অন্তত ১০ শতাংশ রাজি করানো গিয়েছে। আস্তে আস্তে মানসিকতা বাড়বে। আদানি গ্রুপ নিউটাউনে ২০০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল করছে। সেখানে ১০০০ বেড গরিবদের জন্য থাকবে: শুভেন্দু
  • 09 Jul 2026 10:22 AM (IST)

    নদিয়ায় হানা ED-র

    নদিয়ায় সাত সকালে ইডির হানা। চিটফান্ড ব্যবসায়ীর বাড়িতে হানা দিলেন গোয়েন্দারা। ব্যবসায়ীর নাম শুভ্রদীপ নাগ। আজ সকালে পাঁচজন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে ওই চিটফান্ড সংস্থার কর্ণধারের ধরনের বাড়িতে হানা দেয়।

  • 09 Jul 2026 10:21 AM (IST)

    কাউন্সিলর তারক সাহার বাড়ির গেটের সামনে বিক্ষোভ

    দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে বেহাল দশা রাস্তার। নিকাশির হালও বেহাল। এর প্রতিবাদে এবার সরব আম-জনতা। কাউন্সিলর তারক সাহার বাড়ির গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী ও এলাকার সাধারণ মানুষজন। ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ।

  • 09 Jul 2026 09:50 AM (IST)

    সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার ২৯

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, বারুইপুরের ঘটনায় যাঁরা অভিযুক্ত তাঁদের যেমন ছাড়া হবে না, ঠিক তেমনই প্রতিবাদের নামে বিক্ষোভ করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাঁদেরও ছেড়ে কথা বলা হবে না। ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে ভাঙচুরের ঘটনা। এরপর বুধবার পুলিশের হাতে গ্রেফতার হন ১৮ জন। বৃহস্পতিবার নতুন করে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে এখনও অবধি গ্রেফতার ২৯

Published On - Jul 09,2026 9:42 AM

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!