West Bengal News Live Updates: পুরভোটের দিন ঘোষণায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

West bengal News LIVE Updates: কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের। শুক্রবার ডিভিশন স্পষ্ট করে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিকভাবে হয়েছে কিনা, সেটা সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত নেবে।

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 06, 2026 | 2:20 PM

LIVE NEWS & UPDATES

  • 06 Nov 2026 02:20 PM (IST)

    SSC: চাকরি হারালেন ১ হাজার যোগ্য শিক্ষাকর্মী

    চিরতরে চাকরি হারালেন ১ হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী। ২০১৬ সালে চাকরি পাওয়ার ১১ বছর পরে তারা চাকরির দৌড় থেকে বাদ পড়ে গেলেন। বিগত সরকারের দুর্নীতির কারণে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। নতুন পরীক্ষার রেজাল্টে তারা ছিটকে গেলেন।  এই ১ হাজারের বেশি শিক্ষাকর্মী বয়সের কারণে আর পরীক্ষার বসতে পারবেন না। বিকল্প পেশার সন্ধানে তাঁরা।

    বিস্তারিত পড়ুন: চিরতরে চাকরি হারালেন ১ হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী! কেন?

  • 06 Nov 2026 01:43 PM (IST)

    Baro Maa: ‘বড় মায়ে ভক্তি, সনাতনের শক্তি’

    বড়মা। ভক্তদের কাছে এই নামটাই যথেষ্ট। যা কিছু মনস্কামনা নিয়ে বড়মার কাছে যাওয়া হোক না কেন, বড়মা সবার কথা রাখেন, সবার কামনা পূরণ করেন। নৈহাটির বড়মা এতটাই জাগ্রত যে আজ গোটা রাজ্যজুড়ে তার পরিচিতি। বড়মার মন্দিরে গেলেই দেখা যেত বড় বড় করে লেখা, “ধর্ম যার যার, বড়মা সবার”। পালাবদলের পর এবার বদলে গেল এই লাইনও। কী লেখা হল বড়মার মন্দিরে?

  • 06 Nov 2026 01:42 PM (IST)

    Garfa: রিলসের নেশায় ভয়ঙ্কর খেলা গড়ফায়!

    রিলসের নেশায় ভয়ঙ্কর খেলা খাস কলকাতায়। হাড়হিম করা ঘটনা গড়ফা থানার এলাকার হালতুতে। যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে রাখার অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। পাকড়াও হয়েছে ২ নাবালক।

    বিস্তারিত পড়ুন: ১৮-র যুবকের গায়ে ‘আগুন’ দিয়ে ভিডিয়ো, রিলসের নেশায় ভয়ঙ্কর খেলা গড়ফায়!

  • 06 Nov 2026 01:41 PM (IST)

    Nabanna: এবার রাজ্যে ইনসেনটিভ চালু

    বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের। রাজ্যে বিনিয়োগ টানতে এবার ইনসেনটিভ চালু করা হচ্ছে। আপাতত বরাদ্দ হয়েছে ৫ হাজার কোটি টাকা। ভবিষ্যতে ইনসেনটিভ চালুর ক্ষেত্রে কী পদক্ষেপ? TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

    বিস্তারিত পড়ুন: এবার উৎসাহ বাড়াতে প্রতি বছর ইনসেনটিভ দেবে রাজ্য, বড় ঘোষণা শুভেন্দু সরকারের

  • 06 Nov 2026 01:40 PM (IST)

    HC On KMC: পুরভোটের দিন ঘোষণায় অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

    • পুরভোটের দিন ঘোষণায় অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের।
    • পুরসভার ওয়ার্ড বিন্যাস মামলা চলছে সিঙ্গল বেঞ্চে।
    • নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের। শুক্রবার ডিভিশন স্পষ্ট করে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিকভাবে হয়েছে কিনা, সেটা সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত নেবে।

KMC-র নির্বাচনী বিজ্ঞপ্তি জারির ওপরে অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।  কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের। শুক্রবার ডিভিশন স্পষ্ট করে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিকভাবে হয়েছে কিনা, সেটা সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত নেবে।

দেখুন লাইভ টিভি-

Loading...
Unable to load recommendations.
Follow Us