AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live Updates: অভিষেকের বাড়ির সামনে ২ মাসের জন্য জারি ১৬৩ ধারা, রাতভর রণক্ষেত্র কালীঘাট

West bengal News LIVE Updates: কালীপুজোর আবহেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ চরমে। অভিষেকের জন্মদিনের রাতে রণক্ষেত্র কালীঘাট। রাত দুটো থেকে ভোর ৬টা অবধি বাড়ির বাইরেই বসে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রাণে মারার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

West Bengal News Live Updates: অভিষেকের বাড়ির সামনে ২ মাসের জন্য জারি ১৬৩ ধারা, রাতভর রণক্ষেত্র কালীঘাট
অভিষেকের বাড়ির সামনে সংঘর্ষImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 07, 2026 | 11:30 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 07 Nov 2026 11:30 AM (IST)

    Supreme Court: সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

    গত অগস্ট মাসে তাঁকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালতে সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মতো চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ রয়েছে। এখন সেই নির্দেশেই বদল চায় রাজ্য।শুক্রবার সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। দীপাবলির পরে আদালত খুললে ওই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

  • 07 Nov 2026 11:28 AM (IST)

    Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে ২ মাস জারি ১৬৩ ধারা

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের এলাকায় জারি ১৬৩ ধারা। ১৬ অক্টোবর থেকে দু’মাসের জন্য বিএনএসের ১৬৩ ধারা জারি ছিল। রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনএস ১৬৩ ইমপ্লিমেন্ট করা হল পুলিশের তরফে।

    কালীঘাট ব্রিজ থেকে গঙ্গার ঘাট বরাবর বলরাম বোস ঘাট হয়ে স্কুল রো হয়ে হরিশ মুখার্জি রোড ধরে হাজরা রোড হয়ে অভিষেকের বাড়ির সামনের এলাকায় জারি থাকবে ১৬৩। ফলে বাড়ির সামনে কোনও জমায়েত যাতে না হয়, সেই বিষয়ে নজরদারি জোরদার করল পুলিশ।

রাতভর সংঘর্ষের জেরে রণক্ষেত্রের পরিস্থিত তৈরি হল কালীঘাটের সামনে। সাংসদের জন্মদিনের রাতে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ তৈরি হয়। ধস্তাধস্তি চলে রাতভর। দফায় দফায় ছড়ায় উত্তেজনা। এরই মধ্যে অভিষেকের বাড়ির সামনে জারি করা হল ১৬৩ ধারা।

Published On - Nov 07,2026 11:19 AM

Follow Us