Suvendu on Health Department: স্বাস্থ্য নিয়ে একাধিক বড় ঘোষণা পশ্চিমবঙ্গের চারটি জেলায় মেডিকেল কলেজ নেই। চার জেলার জন্য প্রস্তাবিত জমি আমরা ভারত সরকারের কাছে পাঠাব
শুভেন্দু আরও জানান, ২১০৩ কোটি টাকা ‘ভারত সরকার ন্যাশনাল হেলথ মিশন’-এ এই অর্থবর্ষ অনুমোদন মিলেছে। তার মধ্যে ৫০০ কোটি টাকা আজই মিলেছে।
আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র।
পশ্চিমবঙ্গের চারটি জেলায় মেডিক্যাল কলেজ নেই। চার জেলার জন্য প্রস্তাবিত জমি ভারত সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
উত্তরবঙ্গে এইমস তৈরি করার জন্য স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।
23 May 2026 01:36 PM (IST)
Suvendu on Ayushman Bharat: জুলাই মাসেই মিলবে আয়ুষ্মান কার্ড: শুভেন্দু
জুলাই মাস থেকে বাংলার মানুষের হাতে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে: শুভেন্দু।
৬ কোটির বেশি মানুষ, যাঁরা স্বাস্থ্যসাথীতে যুক্ত আছেন, তাঁদের সবাইকেই আয়ুষ্মান ভারতে যুক্ত করা হবে: শুভেন্দু।
স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, এমন কেউ যদি আয়ুষ্মান ভারত স্কিমে যুক্ত হতে চান, তাঁদের জন্যও সুযোগ থাকছে: শুভেন্দু।
পশ্চিমবঙ্গের যে সব বাসিন্দা কর্মসূত্রে অন্যরাজ্যে আছেন, তেমন এক কোটি মানুষও এই স্কিমের সুবিধা পাবেন।
সার্ভিক্যাল ক্যান্সারের প্রতিষেধক ৭ লক্ষের বেশি দেওয়া হবে পশ্চিমবঙ্গে। ১৪-১৫ বছরের কিশোরীদের দেওয়া হবে। আগামী ৩০ মে রাজ্যে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।
কলকাতায় টিবি মুক্ত ভারতের ওয়ার্কশপ হবে।
৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার সেন্টার তৈরি করা হবে। সেই সঙ্গে অমৃত প্রকল্পে ৫০ থেকে ১০০ শতাংশ ছাড়ে দুরারোগ্য ব্যধির ওষুধ বিতরণ করা হবে।
23 May 2026 01:07 PM (IST)
Coal Scam: ৬ জনকে তলব ইডি-র
২০২৫ সালের নতুন কয়লা পাচার মামলায় আবারও সক্রিয় ইডি। একাধিক কয়লা ব্যবসায়ী ও প্রাক্তন ওসি-কে তলব করল ইডি।
তলব করা হয়েছে, কৃষ্ণা কয়াল, রীতেশ সিং, লোকেশ সিং, যুধিষ্ঠির ঘোষ, নরেন্দ্র খারকা ও প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে তলব করা হয়েছে তাঁদের।
প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে আগে রাজ্য পুলিশের তরফে ক্লোজ করা হয়েছে। কয়লা পাচারের প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ ছিল মনোরঞ্জনের বিরুদ্ধে।।
23 May 2026 01:04 PM (IST)
Suvendu Adhikari: নিয়োগ প্রক্রিয়া বদলে ফেলার ঘোষণা শুভেন্দুর
নিয়োগে স্বচ্ছতার উপর জোর দিতে সংস্কারের কথা বলেন শুভেন্দু। মৌখিক পরীক্ষার স্কোর থেকে ওএমআর পদ্ধতি বদলের কথা বলেন তিনি।
শুভেন্দু জানান, তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে খোঁজ করতে গিয়ে জানতে পেরেছেন, ওএমআর শিটে পরীক্ষা হয়। কিন্তু সেই ওএ কার্বন কপিও জমা দিয়ে দিতে হয়। এরপর থেকে ওই ওএমআর কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন বলে ঘোষণা করলেন শুভেন্দু।
ওরাল বা ভাইবা পরীক্ষায় ধার্য নম্বর কম হবে বলেও এদিন জানিয়ে দিলেন শুভেন্দু। ওরাল পরীক্ষায় দুর্নীতির সম্ভাবনা বেশি থাকে বলেই মনে করা হয়। তাই সেই ক্ষেত্রে নম্বর কমানোর কথা বলেছেন শুভেন্দু।
23 May 2026 01:04 PM (IST)
দেবরাজ ঘনিষ্ঠ কাউন্সিলরের ‘আত্মহত্যা’
দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বাস্থ্য সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তড়িঘড়ি তাঁকে নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
তিনি আত্মহত্যা করেছেন বলেই সন্দেহ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে জোরদার চাপানউতোর রাজনৈতিক মহলে। তিনি আবার রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বীমা দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে খবর।
শনিবার সকালেই শিয়ালদহে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আয়োজিত রোজগার মেলায় যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে স্বচ্ছ নিয়োগ নিয়ে বড় বার্তা দেন তিনি। দুর্নীতি আর বেনিয়মে রাশ টানতে পরীক্ষা পদ্ধতিই বদলে ফেলার কথা বলেন তিনি। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দুর। অন্যদিকে, শনিবার কয়লা পাচার মামলায় পরপর নোটিস পাঠানো হল একাধিক ব্যবসায়ীকে।