AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IIEST Shibpur: বাংলা কি পাবে আরও একটা IIT? শিবপুরের IIEST নিয়ে বড় পদক্ষেপ করছে শুভেন্দু-সরকার

IIEST Shibpur IIT Proposal: ২০১০ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা আনন্দকৃষ্ণণ কমিটির সুপারিশ মেনে শিবপুরের এই বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয়। ২০১৪ সালের মার্চে এই প্রতিষ্ঠান INI (ইনস্টিটিউটস অব ন্যাশনাল ইম্পর্ট্যান্স) স্ট্যাটাস পায়। নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

IIEST Shibpur: বাংলা কি পাবে আরও একটা IIT? শিবপুরের IIEST নিয়ে বড় পদক্ষেপ করছে শুভেন্দু-সরকার
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 10:36 PM
Share

কলকাতা: ১৭০ বছরের প্রাচীন প্রতিষ্ঠান। বাংলার অন্যতম ইঞ্জিনিয়ারিং কলেজ। শিবপুরের সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST) কি এবার আইআইটি হবে? এই নিয়ে পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।আইআইইএসটি-কে আইআইটি করতে চায় শুভেন্দু-সরকার। তার জন্য কেন্দ্রের কাছে জমা পড়তে চলেছে প্রস্তাব।

ভারতে এখন আইআইটি রয়েছে ২৩টি। দেশের সবচেয়ে পুরনো আইআইটি এই বাংলাতেই রয়েছে। আইআইটি খড়্গপুর। ১৯৫১ সালে আইআইটি খড়্গপুর পথচলা শুরু করে। বাংলাতে এই একটিই আইআই রয়েছে। এবার শিবপুরের আইআইইএসটি-কেও যাতে আইআইটি-তে উন্নীত করা হয়, সেই নিয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছে রাজ্য সরকার।

১৮৫৬ সালে কলেজটি প্রতিষ্ঠার সময় নাম ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ। ১৯২১ সালে কলেজের নাম পরিবর্তন করে রাখা হল বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। ২০০৩ সালে কেন্দ্রীয় সরকারের নির্দেশে এসকে জোশি কমিটি দেশের গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কলেজগুলি খতিয়ে দেখেন। কোন কোনও ইঞ্জিনিয়ারিং কলেজকে IIT-তে উত্তীর্ণ করা যায়, সেই তালিকা এই কমিটির কাছে চেয়েছিল কেন্দ্র। দেশের ৭টি ইঞ্জিনিয়ারিং কলেজকে আইআইটি-তে উত্তীর্ণ করার সুপারিশ করেছিল এস কে জোশি কমিটি। তার মধ্যে ছিল বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ।

২০০৬ সালে আইআইটি কানপুরের চেয়ারম্যান এম আনন্দকৃষ্ণণের নেতৃত্বে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটিকে ওই সাতটি কলেজের ক্যাম্পাস পরিদর্শনে পাঠানো হয়। ২০১০ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা আনন্দকৃষ্ণণ কমিটির সুপারিশ মেনে শিবপুরের এই বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয়। ২০১৪ সালের মার্চে এই প্রতিষ্ঠান INI (ইনস্টিটিউটস অব ন্যাশনাল ইম্পর্ট্যান্স) স্ট্যাটাস পায়। নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। শিবপুরের IIEST-কে এবার আরও একধাপ এগিয়ে আইআইটি করতে চায় রাজ্য সরকার।

IIM কলকাতা কেন্দ্রের কাছ থেকে ৫০০ কোটি টাকা পেতে চলেছে। এতদিন কলকাতা পৌরনিগমের ছাড়পত্র (NOC) না পাওয়ায় ওই টাকা আটকে ছিল। বিগত সরকার সেই ছাড়পত্র আটকে রেখেছিল। সরকার বদল হতেই ছাড়পত্র দিয়েছে কলকাতা পৌরনিগম। এদিকে, রাজ্য সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২ বছর রাজ্যে নতুন কোনও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাবে না।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট