AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আগামী ২ ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ ৬ জেলাতে ঝাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস! এটা কি ইয়াসের প্রভাব? স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা

সোমবার বৃষ্টি (Weather Forecast) শুরু হয়েছে কলকাতায়। এ ছাড়াও দক্ষিণবঙ্গের আরও ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর।

আগামী ২ ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ ৬ জেলাতে ঝাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস! এটা কি ইয়াসের প্রভাব? স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা
ফাইল চিত্র।
| Updated on: May 24, 2021 | 12:28 PM
Share

কলকাতা: ইতিমধ্যেই বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। দিল্লি মৌসম ভবন সূত্রে খবর, ইয়াস এখন এক জায়গায় দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করছে। সন্ধ্যার দিকে এগিয়ে আসবে। সোমবার বৃষ্টি (Weather Forecast) শুরু হয়েছে কলকাতায়। এ ছাড়াও দক্ষিণবঙ্গের আরও ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১-২ ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাস। তবে আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্থানীয় নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাত। এর ওপর বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব অত্যন্ত কম।

এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় কড়া প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা। বিধাননগর পৌরনিগমের বাগজোলা খালে লক গেটগুলির মেরামতির কাজ চলছে। আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই নিকাশি ব্যবস্থা ঠিক রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভা, সিইএসসি ও পূর্ব দফতর বৈঠক করেছে। ভার্চুয়াল ওই বৈঠকে উপস্থিত ছিল কলকাতা পুলিশও। পরিস্থিতি মোকাবিলায় ২০ টি দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের পর বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে ২৫০ কর্মীকে প্রস্তুত রাখছে সিইএসসি।

আরও পড়ুন: কলকাতার ঠিক কোন দিক ঘেঁষে বেরোবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’? ‘ভালই প্রভাবে’র পূর্বাভাস দিয়ে এলাকা স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা

আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় প্রস্তুত হচ্ছে পুরসভা। শহরের বিভিন্ন এলাকায় বিপজ্জনক গাছ কাটার কাজ শুরু হয়েছে। এছাড়াও সরানো হয়েছে হোর্ডিং, পোস্টার ও বিলবোর্ড।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ