AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

R G Kar Case: ক্রাইম সিনে ছিলেন, এতদিনে ফাইল খুলেই তিলোত্তমা মামলায় হাতুড়ি মারল সরকার

RG Kar Threat Culture Case: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ সেপ্টেম্বর ২০২৪ থেকে সাসপেন্ড থাকা এই চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখা (ACB)-র তদন্ত, একাধিক এফআইআর এবং নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির পেশ করা রিপোর্টে বিরূপাক্ষের বিরুদ্ধে ওঠা সমস্ত আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে।

R G Kar Case: ক্রাইম সিনে ছিলেন, এতদিনে ফাইল খুলেই তিলোত্তমা মামলায় হাতুড়ি মারল সরকার
ক্রাইম সিনে বিরূপাক্ষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 29, 2026 | 10:56 PM
Share

কলকাতা: থ্রেট কালচারে পেরেক পুঁতল সরকার। তিলোত্তমা কাণ্ডে অন্যতম বিতর্কিত চরিত্র, থ্রেট কালচারে অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতর।  বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট তথা আরজি কর কাণ্ডে অন্যতম বিতর্কিত চরিত্র চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্সির মেয়াদ অবিলম্বে বাতিল  করা হয়েছে। পাশাপাশি ২০ লক্ষ টাকা জরিমানা এবং ভবিষ্যতে সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়েছে। আজ, ২৯ মে স্বাস্থ্য ভবন থেকে এই মর্মে একটি কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ সেপ্টেম্বর ২০২৪ থেকে সাসপেন্ড থাকা এই চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখা (ACB)-র তদন্ত, একাধিক এফআইআর এবং নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির পেশ করা রিপোর্টে বিরূপাক্ষের বিরুদ্ধে ওঠা সমস্ত আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে।

স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী, ১৬ নভেম্বর ২০২২ সালে বিরূপাক্ষ বিশ্বাস ‘বন্ড এসআর’ (সিনিয়র রেসিডেন্ট) হিসাবে চাকরিতে যোগ দিয়েছিলেন। নিয়ম ও চুক্তি অনুযায়ী, এখন তাঁকে ইন্ডেমনিটি বন্ডের শর্ত মেনে প্রতি বছরের জন্য ১০ লক্ষ টাকা করে মোট ২ বছরের ২০ লক্ষ টাকা সরকারি তহবিলে ফেরত দিতে হবে।

বিরূপাক্ষ বিশ্বাস যাতে ভবিষ্যতে আর কখনও কোনও সরকারি চাকরিতে যোগ দিতে না পারেন, সেই নিষেধাজ্ঞার সুপারিশ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে (WBMC) একটি বিশদ রিপোর্ট পাঠাচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। আরজি কর-কাণ্ডের পর থেকেই স্বাস্থ্যক্ষেত্রের ‘উত্তরবঙ্গ লবি’ এবং থ্রেট কালচারের অন্যতম পান্ডা হিসেবে নাম জড়িয়েছিল এই চিকিৎসকের। স্বাস্থ্য ভবনের এই নজিরবিহীন কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার ও চিকিৎসা মহলের একাংশ।

আরজি করের ক্রাইম সিনে দেখা গিয়েছিল বিরূপাক্ষকে। আরজি কর কাণ্ডের পর একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আরজিকরের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন। এই নির্দেশিকার প্রেক্ষিতে তিলোত্তমার মা বলেন, “এই বিরূপাক্ষের বিরুদ্ধে প্রথমেই স্লোগান উঠেছিল। ক্রাইম সিনে কেন ছিলেন? দেখতে থাকুন, আরও অনেক নাম সামনে আসবে, ফাইল তো সবে খোলা হয়েছে।”

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ