AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: দুর্গাপুজোর আগেই নিম্নচাপের ফাঁড়া, সেপ্টেম্বরের শেষেই ডুববে বাংলা? সতর্ক করল হাওয়া অফিস

Kolkata West Bengal Weather Forecast: দুর্গাপুজো ভেস্তে দেবে নিম্নচাপ? সেপ্টেম্বরের শেষেই কলকাতা সহ গোটা বাংলাকে ডোবাবে নতুন নিম্নচাপ? মৌসম ভবনের পূর্বাভাসে দুশ্চিন্তার ইঙ্গিত। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তারপর কী হবে?

West Bengal Weather Update: দুর্গাপুজোর আগেই নিম্নচাপের ফাঁড়া, সেপ্টেম্বরের শেষেই ডুববে বাংলা? সতর্ক করল হাওয়া অফিস
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 9:46 AM
Share

কলকাতা: দুর্গাপুজো ভেস্তে দেবে নিম্নচাপ? সেপ্টেম্বরের শেষেই কলকাতা সহ গোটা বাংলাকে ডোবাবে নতুন নিম্নচাপ? মৌসম ভবনের পূর্বাভাসে দুশ্চিন্তার ইঙ্গিত। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তারপর কী হবে?

আবহাওয়া অফিস বলছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ২৪ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে।

কোথায় অবস্থান নিম্নচাপের?

জানা গিয়েছে, আজই উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা-অন্ধ্র উপকূলের দিকে এগোবে। পরে বিহার লাগোয়া উত্তর প্রদেশে সরবে নিম্নচাপ। নিম্নচাপের জেরেই তুমুল বৃষ্টির সম্ভাবনা।

আজকের আবহাওয়া-

আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির প্রবল সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৭ শতাংশ পর্যন্ত, তার জেরে অস্বস্তিকর গরম থাকবে বৃষ্টি না হলে।

কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Follow Us