AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: সকাল থেকেই তুমুল বৃষ্টি, বেলা বাড়তেই কী হবে, এখনই আভাস দিয়ে দিল হাওয়া অফিস

Kolkata-West Bengal Rain Update: নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই ছিল। রবিবার সকাল হতেই তুমুল বৃষ্টি নামে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। কলকাতার পাশাপাশি ভোর থেকেই হুগলির বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি।

West Bengal Weather Update: সকাল থেকেই তুমুল বৃষ্টি, বেলা বাড়তেই কী হবে, এখনই আভাস দিয়ে দিল হাওয়া অফিস
কতদিন বৃষ্টি চলবে?Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 20, 2026 | 8:43 AM
Share

কলকাতা: ছুটির সকালে তুমুল ঝড়-বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখ ভার। রবিবার সকাল থেকে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা ও সংলগ্ন এলাকায়। বৃষ্টির সঙ্গে বইছে দমকা বাতাসও। ঝড়-বৃষ্টিতে আচমকা কমে গেল তাপমাত্রা। তবে তুমুল বৃষ্টির মাঝে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হয়েছে আমজনতাকে।

কোথায় কোথায় বৃষ্টি?

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই ছিল। রবিবার সকাল হতেই তুমুল বৃষ্টি নামে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। কলকাতার পাশাপাশি ভোর থেকেই হুগলির বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। কখনও মাঝারি, কখনও জোরে বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা হাওয়া বইছে। সকাল শুরুতেই টানা একটানা দীর্ঘ মুষলধারে বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ।

বাংলাদেশ লাগোয়া অঞ্চলে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কোথায় রয়েছে নিম্নচাপ?

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। কলকাতা সহ বিভিন্ন জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরেও হলুদ সতর্কতা জারি হয়েছে।

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের সতর্কবার্তা। মঙ্গলবার অতি গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার ওড়িশা-অন্ধ্র উপকূলের কাছে পৌঁছবে নিম্নচাপ। এর জেরে উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে উত্তরের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে।  দক্ষিণবঙ্গের একদিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে অনেক এলাকা জলমগ্ন হওয়ারও আশঙ্কা রয়েছে।

উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতি ও শুক্রবারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও।

Follow Us