AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal weather update: রবিবার থেকে ফের বৃষ্টি শুরু, ভেসে যাবে এইসব জেলা, কতদিন চলবে জানাল হাওয়া অফিস

Kolkata Weather: মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কোচবিহার,আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Bengal weather update: রবিবার থেকে ফের বৃষ্টি শুরু, ভেসে যাবে এইসব জেলা, কতদিন চলবে জানাল হাওয়া অফিস
বৃষ্টির পূর্বাভাস, প্রতীকী ছবিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 22, 2026 | 8:14 PM
Share

কলকাতা: আবার বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। রবিবার থেকে শুরু হবে বৃষ্টি। চলবে মঙ্গলবার পর্যন্ত। তবে তার আগে আদ্রর্তাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা বজায় থাকবে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি ও দিঘার উপর দিয়ে এটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। এর জেরেই হবে বৃষ্টি।

আজ অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই দু এক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকবে। বিভিন্ন জেলার দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা থাকছে।

রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা থাকছে।

সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উপকূলের দুই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।

উত্তরবঙ্গে আজ অর্থাৎ শনিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কোচবিহার,আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে কলকাতায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা সামান্য।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে মাত্র দুই মিলিমিটার।

Follow Us