AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sudipta Sen: আদৌ জেল থেকে বেরতে পারবেন সুদীপ্ত সেন? কেন বাড়ছে জটিলতা

Sardha Scam: বর্তমানে সুদীপ্ত সেনের বয়স ৬৪ বছর। একাধিক শারীরিক জটিলতা রয়েছে তাঁর। সম্প্রতি ব্রেন স্ট্রোক হয়েছিল, সেখান থেকে বেঁচে ফিরেছেন তিনি। সর্বোচ্চ কারাদণ্ডের দ্বিগুণ সময় জেলে কাটিয়ে ফেলেছেন সুদীপ্তর। তাঁর আইনজীবী এই দীর্ঘায়িত কারাবাসকে “শাস্তিমূলক” (punitive) হিসেবে অভিহিত করেছেন।

Sudipta Sen: আদৌ জেল থেকে বেরতে পারবেন সুদীপ্ত সেন? কেন বাড়ছে জটিলতা
সারদা কর্তা সুদীপ্ত সেনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2026 | 3:03 PM
Share

কলকাতা: চিটফান্ডের সব মামলা থেকে জামিন পেয়ে গেলেও সারদা কর্তা সুদীপ্ত সেনের জেলমুক্তি কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। বুধবারই রাজ্য পুলিশের দুটি মামলায় সর্বশেষ জামিন পেয়েছেন সুদীপ্ত। আজ বৃহস্পতিবার বারাসত কোর্ট বেলবন্ড জমা নিয়ে তাঁকে মুক্তি দেওয়ার অনুমতি দিতে পারে। কিন্তু তারপরও রয়ে যাচ্ছে জটিলতা। ১৩ বছর আগে চিটফান্ড কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত সেনকে। ভোটের আগেই তাঁর মুক্তি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আইনজীবীদের সূত্রে খবর, এ রাজ্যের মামলায় মুক্তি পেলেও ভিনরাজ্যের বেশ কিছু মামলার জামিনের শর্ত হিসেবে দেওয়া বেলবন্ড এখনও জমা পড়েনি। সংশ্লিষ্ট রাজ্যের আদালতে সেই টাকা জমা না পড়ায় জটিলতা রয়ে যাচ্ছে। ফলে সেইসব যাবতীয় নথির সমস্যা মিটে যাওয়ার পরেই শেষ পর্যন্ত জেল মুক্তি পেতে পারেন চিটফান্ড কর্তা।

বর্তমানে সুদীপ্ত সেনের বয়স ৬৪ বছর। একাধিক শারীরিক জটিলতা রয়েছে তাঁর। সম্প্রতি ব্রেন স্ট্রোক হয়েছিল, সেখান থেকে বেঁচে ফিরেছেন তিনি। সর্বোচ্চ কারাদণ্ডের দ্বিগুণ সময় জেলে কাটিয়ে ফেলেছেন সুদীপ্তর। তাঁর আইনজীবী এই দীর্ঘায়িত কারাবাসকে “শাস্তিমূলক” (punitive) হিসেবে অভিহিত করেছেন। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। একাধিক শর্তে জামিন দেওয়া হয়েছে তাঁকে।

তবে জেল থেকে বেরনোর ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। রাজ্যের বাইরে যেতে পারবেন না, থানায় না জানিয়ে বাসস্থান পরিবর্তন করতে পারবেন না, এমন কিছু শর্ত দেওয়া হয়েছে। মামলার সঙ্গে যোগ রয়েছে, এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us