AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sudipta Sen: ভোটের আগেই জেল থেকে বেরচ্ছেন সুদীপ্ত সেন

Saradha Scam: সব ঠিক থাকলে আগামিকাল, বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেতে পারেন রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন। আগেই বিচারপতি বলেছেন, সুদীপ্ত সেনকে এভাবে জেলে রাখার আর কোনও যুক্তি নেই। আর আজ রায়ে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Sudipta Sen: ভোটের আগেই জেল থেকে বেরচ্ছেন সুদীপ্ত সেন
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 08, 2026 | 4:05 PM
Share

কলকাতা: ১৩ বছর পর সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। বুধবার রায় ঘোষণা করল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগেই বাকি মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। এবার রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলাতেও জামিন দিল আদালত। ফলে তাঁর জেল থেকে বেরনোর ক্ষেত্রে কোনও আইনি বাধা আর রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। সব ঠিক থাকলে আগামিকাল, বৃহস্পতিবারই জেল থেকে ছাড়া পেতে পারেন চিটফান্ড কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন।

বর্তমানে সুদীপ্ত সেনের ৬৪ বছর বয়স। একাধিক শারীরিক জটিলতা রয়েছে তাঁর। সম্প্রতি ব্রেন স্ট্রোক হয়েছিল, সেখান থেকে বেঁচে ফিরেছেন তিনি। সর্বোচ্চ কারাদণ্ডের দ্বিগুণ সময় জেলে কাটিয়ে ফেলেছেন সুদীপ্তর। তাঁর আইনজীবী এই দীর্ঘায়িত কারাবাসকে “শাস্তিমূলক” (punitive) হিসেবে অভিহিত করেছেন। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পাচ্ছেন তিনি। একাধিক শর্তে জামিন দেওয়া হয়েছে তাঁকে।

কী কী শর্ত দেওয়া হল সুদীপ্তকে?

আবেদনকারীকে তাঁর পাসপোর্ট জমা দিতে হবে (যদি না তা ইতিমধ্যে অন্য কোনও সংস্থার হেফাজতে থাকে)।

আদালতের আগাম লিখিত অনুমতি ছাড়া সুদীপ্ত সেন রাজ্যের বাইরে যেতে পারবেন না।

বারাসত থানার ভারপ্রাপ্ত ওসি-র কাছে তাঁর স্থায়ী বসবাসের ঠিকানা ডানাতে হবে। বিচার বিভাগীয় আদালত ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত ওসি-কে আগাম না জানিয়ে তিনি  বসবাসের স্থান পরিবর্তন করতে পারবেন না।

কোনও আর্থিক প্রতিষ্ঠান, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম (CIS), অথবা মাল্টি-লেভেল মার্কেটিং (MLM) সংস্থার প্রচার, পরিচালনা, বা সেগুলির এজেন্ট বা পরামর্শদাতা হিসেবে কাজ করা নিষিদ্ধ।

প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনসাধারণের কাছ থেকে কোনও ধরনের আমানত (Deposit) সংগ্রহ বা গ্রহণ করতে পারবেন না। এই শর্তের যে কোনও লঙ্ঘনের ফলে তাঁর জামিন অবিলম্বে বাতিল করা হবে।

আবেদনকারী মামলার তথ্যের সঙ্গে যোগ আছে, এমন কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

কাউকে প্রভাবিত করতে পারবেন না বা ভয় দেখাতে পারবেন না।

Follow Us