AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in West Bengal: ম্যাপিং না হওয়ায় এবার শুনানি, কোন জেলা থেকে কতজন ডাক পাচ্ছেন?

SIR in Bengal: দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদে ম্যাপিং না হওয়া ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ১০০। নদিয়ায় ডাকা হতে পারে ২ লাখ ৭০ হাজার ৭৯১ জন ভোটারকে। উত্তর ২৪ পরগনায় ডাকা হতে পারে ৭ লাখ ৩২ হাজার ৮৬৫ জন ভোটারকে। দক্ষিণ ২৪ পরগনা থেকে ডাক পেতে পারেন ৩ লাখ ২৭ হাজার ৮১৭।

SIR in West Bengal: ম্যাপিং না হওয়ায় এবার শুনানি, কোন জেলা থেকে কতজন ডাক পাচ্ছেন?
কী বলছে কমিশনের তথ্য? Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Dec 16, 2025 | 5:19 PM
Share

কলকাতা: প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। কোন জেলা থেকে কত নাম বাদ গেল, কারাই বা ডাক পেতে চলেছেন সবটা নিয়েই চলছে চাপানউতোর। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে পুরোদমে শুনানির প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ৭ দিন পর থেকে এসআইআর-এর শুনানি শুরু হয়ে যাবে বলে খবর। কমিশনের অ্যানম্যাপড ভোটার তালিকার তথ্য় বলছে কোচবিহারে ম্যাপিং হয়নি ৬৫ হাজার ৬২৫ জন ভোটারের। জলপাইগুড়িয়ে ম্যাপিং হয়নি ৭৬ হাজার ৮৯৮ জন ভোটারের। দার্জিলিংয়ে ম্যাপিং হয়নি ১ লক্ষ ১৬ হাজার ৩৭২ জন ভোটারের। কালিম্পংয়ে  সংখ্যাটা ১১ হাজার ৪১৫। সূত্রের খবর, এই জেলাগুলিতে এই সংখ্যক ভোটারকেই শুনানিতে ডাকা হতে পারে। 

অন্যদিকে আলিপুরদুয়ারে ডাকা হতে পারে ৪৭ হাজার ৭২৬ জন ভোটারকে। উত্তর দিনাজপুরে সংখ্যাটা ৭৩ হাজার ৪৬৮। দক্ষিণ দিনাজপুরে সংখ্যাটা ৭২ হাজার ৯১৬। মালদহে ম্যাপিং হয়নি ৬০ হাজার ২৬১ জন ভোটারের। 

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদে ম্যাপিং না হওয়া ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ১০০। নদিয়ায় ডাকা হতে পারে ২ লাখ ৭০ হাজার ৭৯১ জন ভোটারকে। উত্তর ২৪ পরগনায় ডাকা হতে পারে ৭ লাখ ৩২ হাজার ৮৬৫ জন ভোটারকে। দক্ষিণ ২৪ পরগনা থেকে ডাক পেতে পারেন ৩ লাখ ২৭ হাজার ৮১৭। কলকাতা উত্তরে সংখ্যাটা ১ লাখ ৩৮ হাজার ৭২৩, কলকাতা দক্ষিণে ১ লাখ ৫ হাজার ৩৯ জন। হাওড়ায় সংখ্যাটা ১ লাখ ৮৪ হাজার ১৮১, হুগলিতে ডাক পেতে পারেন ১ লাখ ৬৪ হাজার ৬৬৮ ভোটার। 

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে সংখ্যাটা ৬৩ হাজার ৯৩৩। পূর্ব মেদিনীপুরে ৪৪ হাজার ৪৪৪। পুরুলিয়ায় সংখ্যাটা ৩৭ হাজার ৫৪৯, বাঁকুড়ায় সংখ্যাটা ২৫ হাজার ৭৫৭। পূর্ব বর্ধমানে ৯৮ হাজার ৭৪০, পশ্চিম মেদিনীপুরে ১ লাখ ৪৫ হাজার ১৫৪, বীরভূমে ৬৩ হাজার ৫০২, ঝাড়গ্রামে ১৩ হাজার ৬৮৪।