CM Mamata Banerjee: ‘দুবাইয়ে গিয়ে দোস্তি করে ভারতে এসে ভুলে যান’, ইদে মোদীকে চাঁচাছোলা আক্রমণ মমতার

CM Mamata Banerjee on EID: সম্প্রীতির বার্তা দেন অভিষেকও। তুলে ধরেন বাংলার সৌভাতৃত্বের কথা। বলেন, “সম্প্রতিই এই দেশের সংস্কৃতি। যাঁরা ভাবে নাম কেটে, ঘর ছাড়া করিয়ে, দেশ থেকে ধাক্কা দিয়ে বের করে দেব, ভাইকে কে ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেব তাদের নাম কাটা দূরের কথা গর্দান কাটলেও ঝুঁকব না।”

CM Mamata Banerjee: দুবাইয়ে গিয়ে দোস্তি করে ভারতে এসে ভুলে যান, ইদে মোদীকে চাঁচাছোলা আক্রমণ মমতার
আক্রমণে মমতা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 21, 2026 | 11:30 AM

কলকাতা: বৃষ্টি মাথায় নিয়েই ইদের সকালে রেড রোডে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফের একবার জোর দিলেন জনসংযোগে। স্বভাসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগলেন কমিশনের বিরুদ্ধে। সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। ছেড়ে কথা বললেন না প্রধানমন্ত্রীকেও। সঙ্গে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার পাশে দাঁড়িয়ে তিনিও দিলেন সম্প্রীতির বার্তা। মঞ্চ থেকে বললেন, “বৃষ্টিতে হয়তো আসুবিধা হচ্ছে আপনাদের। কিন্তু জানবেন বৃষ্টির দুটো দিক হয়। প্রথমত, আল্লহ আপনাদের আশীর্বাদ দিচ্ছেন। যত কঠিন সমস্যাই আসুক তা সহজেই সামলে নিতে পারবেন। দ্বিতীয়ত, এসআইআরে অনেক মানুষের নাম কেটে দিয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি পর্যন্ত ছুটেছি। আমি আশা করি মানুষের সম্মান বাঁচবে। কেউ আপানাদের সঙ্গে না থাকলেও আমি বাংলার সমস্ত ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষের সঙ্গে পরিবারের সদস্যের মতো থাকব। এই লড়াই জারি থাকবে।”  

এরপরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “আমাদের অধিকার আমরা মোদীজিকে নিতে দেব না। আপনি সৌদি আরবে গিয়ে হাত মেলান। মেলাতেই পারবেন আমরা সব দেশকেই পছন্দ করি। কিন্তু আপনি যখন দুবাইয়ে গিয়ে দোস্তি করেন, গলা মেলান, তখন কোনও প্রভাব পড়ে না আর ভারতে এসে সব ভুলে যান। বলেন এরা অনুপ্রবেশকারী, এদের নাম কেটে দাও। আমি তো বলব আপনি সবথেকে বড় অনুপ্রবেশকারী।” 

সম্প্রীতির বার্তা দেন অভিষেকও। তুলে ধরেন বাংলার সৌভাতৃত্বের কথা। বলেন, “সম্প্রতিই এই দেশের সংস্কৃতি। যাঁরা ভাবে নাম কেটে, ঘর ছাড়া করিয়ে, দেশ থেকে ধাক্কা দিয়ে বের করে দেব, ভাইকে কে ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেব তাদের নাম কাটা দূরের কথা গর্দান কাটলেও ঝুঁকব না। এই দেশ আমার যতটা, ততটাই আপনার। কেউ বলে হিন্দু বিপদে আছে, কেউ বলে মুসলিম বিপদে আছে, আমি বলি ধর্মের চশমা খুলে দেখো গোটা হিন্দুস্তান বিপদে আছে।” 

Follow Us