AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: প্রেমিকাকে ‘খুশি’ করতে গিয়ে শ্রীঘরে কলেজ পড়ুয়া, কী ঘটল সরশুনায়?

Youth arrested: পুলিশ জানিয়েছে, সরশুনা থানা এলাকায় একটি অভিজাত আবাসন থেকে চুরির ঘটনা ঘটে গত জানুয়ারি মাসে। অভিযোগ, গত মাসের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে ওই আবাসনের টাওয়ার থ্রি-র একটি ফ্ল্যাট থেকে সোনার গয়না-সহ ২৬ লক্ষ টাকা চুরি হয়। পুলিশ তদন্তে নেমে ওই টাওয়ারের বাসিন্দা হর্ষবর্ধন সাউকে গ্রেফতার করে।

Kolkata: প্রেমিকাকে 'খুশি' করতে গিয়ে শ্রীঘরে কলেজ পড়ুয়া, কী ঘটল সরশুনায়?
ধৃত যুবকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 3:16 AM
Share

সরশুনা: কলেজে পড়েন। উপার্জন করেন না। কিন্তু, প্রেমিকাকে দামি দামি উপহার দিয়ে খুশি করার চেষ্টা। আর সেই দামি উপহার জোগাড় করতে গিয়েই শ্রীঘরে যেতে হল এক যুবককে। ঘটনাটি সরশুনার। নগদ ২৬ লক্ষ টাকা ও সোনার গয়না চুরির অভিযোগে হর্ষবর্ধন সাউ নামে ওই কলেজ পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে তাঁর। নিজের আবাসনের একটি ফ্ল্যাটে চুরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, সরশুনা থানা এলাকায় একটি অভিজাত আবাসন থেকে চুরির ঘটনা ঘটে গত জানুয়ারি মাসে। অভিযোগ, গত মাসের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে ওই আবাসনের টাওয়ার থ্রি-র একটি ফ্ল্যাট থেকে সোনার গয়না-সহ ২৬ লক্ষ টাকা চুরি হয়। পুলিশ তদন্তে নেমে ওই টাওয়ারের বাসিন্দা হর্ষবর্ধন সাউকে গ্রেফতার করে।

আবাসনের টাওয়ার থ্রি-র বাসিন্দা রানি শুক্লা অভিযোগ করেছিলেন, তাঁর ঘর থেকে প্রায় ২৬ লক্ষ টাকা-সহ সোনার গয়না চুরি হয়েছে। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ-সহ একাধিক তথ্য অনুসন্ধান করে জানতে পারে, রানি শুক্লার ঘরে যাতায়াত ছিল হর্ষবর্ধনের। ঘটনার সময় বাড়িতে ছিলেন না রানি শুক্লারা। বেড়াতে গিয়েছিলেন। সেইসময় তালা ভেঙে চুরি করেন হর্ষবর্ধন।

প্রতিবেশীর ফ্ল্যাটে কেন চুরি করলেন হর্ষবর্ধন?

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছেন, বান্ধবীর দাবি মেটাতেই এই চুরি করেছেন। পড়াশোনার সুবাদে সম্পর্কে তৈরি হয় তাঁদের। কিন্তু, বান্ধবীকে উপহার দিতে পারতেন না। উপহার দিয়ে বান্ধবীকে খুশি করতেই এই কাজ করেছেন। পুলিশ ধৃতের বান্ধবীর ভূমিকাও খতিয়ে দেখছে। ১ ফেব্রুয়ারি হর্ষবর্ধনকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হলে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Follow Us
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?