AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Asia Energy Crisis: ইরান সংঘাতে জ্বালানি নিয়ে হা-পিত্যেশ করছে সবাই, রাশিয়া সুখবর দিল শুধু ভারতের জন্য

Russia Oil Export India: ভারত রাশিয়ার থেকে জ্বালানি আমদানি করায় ভারতের উপরেও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান সংঘাত শুরুর পর রাশিয়া থেকে তেল ও জ্বালানি আমদানিতে কিছুটা হলেও ছাড় দিয়েছে আমেরিকা।

West Asia Energy Crisis: ইরান সংঘাতে জ্বালানি নিয়ে হা-পিত্যেশ করছে সবাই, রাশিয়া সুখবর দিল শুধু ভারতের জন্য
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Apr 03, 2026 | 5:21 PM
Share

মস্কো: ইরান যুদ্ধের জেরে গোটা বিশ্ব সঙ্কটের মুখে। বিশেষ করে জ্বালানি সঙ্কট চরমে পৌঁছেছে। ভারতেও জ্বালানি সঙ্কট তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতেই বন্ধু রাশিয়া (Russia) দিল সুখবর। তারা জানাল, ভারতে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা লিক্যুইফাইড ন্যাচরাল গ্যাস (LNG) সরবরাহ বাড়াতে পারে।

ভারত সফরে এসে রাশিয়ার ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ডেনিস ম্য়ানটুরয় জানিয়েছেন, রাশিয়ান কোম্পানিগুলির কাছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রয়েছে, যাতে ভারতে তেল ও জ্বালানি সরবরাহ বাড়ানো যেতে পারে। তিনি আরও জানান যে ২০২৫ সালের শেষভাগের মধ্যে রাশিয়া ভারতে মিনারেল ফার্টিলাইজারের সরবরাহ ৪০ শতাংশ বৃদ্ধি করেছে। মস্কো ভারতের সকল চাহিদা পূরণ করছে।

পরমাণু শক্তি নিয়ে ইতিমধ্যেই কাজ করছে ভারত-রাশিয়া। কুন্দনকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রকল্প শুরু করা হবে। ইউরিয়া উৎপাদনের জন্যও যৌথ প্রকল্পে কাজ করছে দুই দেশ।

প্রসঙ্গত, ভারত জ্বালানির ক্ষেত্রে আমদানির উপরে নির্ভরশীল। প্রয়োজনীয় জ্বালানির প্রায় ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। মধ্য প্রাচ্যের পাশাপাশি রাশিয়া থেকেও তেল ও জ্বালানি আমদানি করে ভারত। বিগত কয়েক বছরে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছিল ভারত। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপায়।

ভারত রাশিয়ার থেকে জ্বালানি আমদানি করায় ভারতের উপরেও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান সংঘাত শুরুর পর রাশিয়া থেকে তেল ও জ্বালানি আমদানিতে কিছুটা হলেও ছাড় দিয়েছে আমেরিকা। এবার কি রাশিয়া থেকে আরও আমদানি বাড়াবে ভারত?

Follow Us
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়