AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuvabharati Stadium: যুবভারতীকাণ্ডে দর্শকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু

Yuvabharati Stadium: তদন্তে নেমে আয়োজক শতুদ্রু দত্তের সংস্থা থেকে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। নিম্ন ও উচ্চ আদালতে সওয়াল জবাবে সেই বিষয়টিও উল্লেখ করেছেন। চলতি সপ্তাহেই আলিপুর আদালতে শুনানিতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করেন, যুবভারতীতে মেসিকে আনা নিয়ে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

Yuvabharati Stadium: যুবভারতীকাণ্ডে দর্শকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু
মেসিকাণ্ডে দর্শকদের টাকা ফেরত শুরুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 01, 2026 | 5:25 PM
Share

কলকাতা:  যুবভারতীকাণ্ডে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু সিটের। টাকা ফেরতের জন‍্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। দর্শকদের কাছে টিকিট বিক্রি করে সংস্থা ১৯ কোটি টাকা তোলে। আয়োজক সংস্থার দায়িত্ব দেওয়া জোমাটো কর্তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। ঘটনার পর ডিজিপি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে দর্শকদের আশ্বস্ত করেছিলেন, তাঁদের প্রত্য়েকের টাকা ফেরত দেওয়া হবে। এবার সেই প্রক্রিয়া শুরু হল।

তদন্তে নেমে আয়োজক শতুদ্রু দত্তের সংস্থা থেকে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। নিম্ন ও উচ্চ আদালতে সওয়াল জবাবে সেই বিষয়টিও উল্লেখ করেছেন। চলতি সপ্তাহেই আলিপুর আদালতে শুনানিতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করেন, যুবভারতীতে মেসিকে আনা নিয়ে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাঁর বক্তব্য, “এই তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রায় ৩৫ হাজার মানুষ টিকিট কেটেছিলেন। ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল।” সেদিনের অশান্তি, বিশৃঙ্খলায়  ২ কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল।

প্রসঙ্গত, মেসি-দর্শন নিয়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যুবভারতী স্টেডিয়াম। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটার পরও দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে রীতিমতো তাণ্ডব চালান। ঘটনার দিনই বিকালেই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে।

এরপরই সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি আশ্বাস দেন, “যে টিকিট বিক্রি হয়েছিল তার টাকা ফেরত দিতে হবে আয়োজকদের, না হলে আইনি ব্যবস্থা।” এই ঘটনায় অবশ্য ডিজিপি-কেও শোকজ করা হয়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত