AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anti-Aging Tips: ৭ টোটকায় বশ করুন বার্ধক্যকে, এই ঘরোয়া উপায়ে মুখে পড়বে না বলিরেখা

Skin Care Tips: ৩০-এ পা দেওয়ার সঙ্গে সঙ্গেই জোরাল হতে থাকে বলিরেখা, ঝুলে পড়া চামড়া, দাগছোপ। এত কম বয়সে কেউ বুড়িয়ে যেতে চায় না। যে কারণে অ্যান্টি-এজিং ২৫-এর পর থেকেই শুরু করা ভাল। তবে, যে বয়সেই ত্বকে বার্ধক্য হানা দিক না কেন, ৭ টোটকা মানলে ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল।

Anti-Aging Tips: ৭ টোটকায় বশ করুন বার্ধক্যকে, এই ঘরোয়া উপায়ে মুখে পড়বে না বলিরেখা
| Updated on: Sep 02, 2024 | 2:21 PM
Share

৩০-এ পা দিলেই বাড়ি থেকে আসে বিয়ের চাপ। বিশেষত, যখন সব বান্ধবীদের বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু আপনার মাথায় বিয়ের থেকেও বড় চিন্তা ঘোরে এজিংয়ের। বয়সের সঙ্গে কর্মজীবনে উন্নতি করেছেন। জীবনেও বাড়ছে মানসিক চাপ, কাজের চাপ। আর সেগুলোর ছাপ পড়ছে মুখে-চোখে। ৩০-এ পা দেওয়ার সঙ্গে সঙ্গেই জোরাল হতে থাকে বলিরেখা, ঝুলে পড়া চামড়া, দাগছোপ। এত কম বয়সে কেউ বুড়িয়ে যেতে চায় না। যে কারণে অ্যান্টি-এজিং ২৫-এর পর থেকেই শুরু করা ভাল। তবে, যে বয়সেই ত্বকে বার্ধক্য হানা দিক না কেন, ৭ টোটকা মানলে ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল।

১) মধু ও লেবুর রস: লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক আর্দ্রতা বজায় রেখে ত্বক থেকে দাগছোপ পরিষ্কার করে দেবে।

২) পাকা পেঁপে: রোজ পাকা পেঁপে খেলে অন্ত্র ও ত্বক দুটোই ভাল থাকবে। পাকা পেঁপে ম্যাশ করে মুখেও মাখতে পারেন। এতে থাকা ভিটামিন ও পাপাইন এনজাইম ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

৩) গ্রিন টি: এই চায়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। গ্রিন টিয়ের টোনার ও ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। গ্রিন টি ব্রণ, দাগছোপের সমস্যা দূর করে দেবে।

৪) আলুর রস: ত্বক থেকে ট্যান তুলতে এবং দাগছোপ এড়াতে আলুর রস ব্যবহার করতে পারেন। ডার্ক সার্কেলের সমস্যা দূর করে দেয় আলুর রস।

৫) চালের জল: কোরিয়ান স্কিন কেয়ারের অবিচ্ছেদ্য অংশ চালের জল। চালের জল দিয়ে মুখ ধুলে ত্বকের সমস্যা সহজেই এড়াতে পারবেন। ত্বকের জেল্লা বাড়ানো থেকে ত্বকের কোমলতা বজায় রাখতে সাহায্য করে চালের জল।

৬) ডিম: ঝুলে পড়া চামড়াকে টানটান করে তুলতে সাহায্য করে ডিম। ডিমের সাদা অংশ মুখে মাখলে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাবকে নিয়ন্ত্রণে করে এবং ত্বককে টানটান করে রাখে।

৭) দই ও শসা: চোখের নীচের ফোলাভাব দূর করতে, ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে এবং ত্বকে শীতলতা ভাব আনতে দই ও শসার জুড়ি মেলা ভার।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত