AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nude Makeup: বছরভর ট্রেন্ডে ছিল ন্যুড মেকআপ, ক্রিসমাসের পার্টিতেও সেজে উঠুন এই লুকে

Trending Makeup Look: যদিও নো মেকআপ লুক এবং ন্যুড মেকআপের সঙ্গে সূক্ষ্ম ফারাক রয়েছে। বছরের শেষে কীভাবে ন্যুড মেকআপ করবেন, দেখে নিন...

Nude Makeup: বছরভর ট্রেন্ডে ছিল ন্যুড মেকআপ, ক্রিসমাসের পার্টিতেও সেজে উঠুন এই লুকে
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 19, 2022 | 1:04 PM
Share

শীতের আমেজ তার উপর ডিসেম্বর। সামনেই বড়দিন। তারপরেই ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি। অর্থাৎ চারিদিকে উৎসবের আমেজ। বছরের এই সময়টা পার্টি, নিমন্ত্রণ, অনুষ্ঠান চলতেই থাকে। শীতের এই সময়টা রিইউনিয়নের। বছর শেষে বাড়ি ফেরার সময়। পার্কস্ট্রিট চত্বরের আলো রোশনায় ঝলমলিয়ে উঠবে সবকিছু। কিন্তু আপনি চড়া মেকআপ করে ফেলবেন না তো!

মেকআপ বলতেই অনেকে বোঝেন চোখের উপর গ্লিটার, গালে লালচে ব্লাশ। কিন্তু এমন মহিলাও রয়েছেন যাঁরা সম্পূর্ণরূপে মেকআপ এড়িয়ে চলেন। তবে, উৎসবের মরশুমে তাঁরা হাতে তুলে নেন ব্রাশ। মনের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা যায় না মেকআপকে। কিন্তু আপনার সাদা-মাঠা লুককে আরও উজ্জ্বল করে তুলতে পারে মেকআপ। বছরের শেষের পার্টির জন্য বেছে নিন ন্যুড মেকআপ।

ফিরে তাকালে লক্ষ্য করা যাবে, ২০২২-এ বিউটি ওয়ার্ল্ডে বিশেষ কিছু পরিবর্তন আসেনি। কিন্তু মেকআপের দুনিয়ায় লুক নিয়ে এক্সপেরিমেন্ট এই বছরও হয়েছে। তবে যে লুক সারা বছর ট্রেন্ডে ছিল তা হল ন্যুড মেকআপ। সেলেবদের যদি ধরেন, তাহলে এ বছর সবচেয়ে বেশি নজর কেড়েছে আলিয়া ভাটের বিয়ের সাজ। সেখানেও কিন্তু নায়িকা ন্যুড মেকআপ করেছিলেন।

যদিও নো মেকআপ লুক এবং ন্যুড মেকআপের সঙ্গে সূক্ষ্ম ফারাক রয়েছে। নো মেকআপ লুকে ফাউন্ডেশনের সঙ্গে লিক্যুইড হাইলাইটার মিশিয়ে বেস তৈরি করা হয়। সেখানে চোখেও কোনও আইশ্যাডো দেওয়া হয় না। ঠোঁটে থাকে ম্যাট লিপস্টিক। ন্যুড মেকআপে বেস তৈরি করা হয়। চোখেও থাকে ন্যুড আইশ্যাডোর ছোঁয়া। আর আইলাইনার ও মাস্কারা তো রয়েছেই। ঠোঁটেও থাকে লিপস্টিক। বছরের শেষে কীভাবে ন্যুড মেকআপ করবেন, দেখে নিন।

ন্যুড মেকআপে ব্লাশও ব্যবহার করা হয়। বেস মেকআপ হয়ে গেলে গালে ছুঁয়ে নিতে হয়। ব্লাশের জন্য ন্যুড শেড কিংবা হালকা গোলাপি রঙের ব্লাশ বেছে নিন। এক্ষেত্রে ন্যুড পিঙ্ক ব্লাশই সেরা। দেখবেন লুকে সতেজতা এসেছে। পাশাপাশি গালের দু’পাশে হাই পয়েন্টে হাইলাইটার লাগিয়ে নিন। শ্যাম্পেন শেডের হাইলাইটার ব্যবহার করতে পারেন।

চোখের মেকআপের জন্য গাঢ় বাদামি কিংবা বাদামি ঘেঁষা ধূসরের আইশ্যাডো বেছে নিন। হালকা বাদামি শেডের আইশ্যাডোও ব্যবহার করতে পারেন। আইশ্যাডো পরার পর অবশ্যই আইলাইনার ও মাস্কারা ব্যবহার করুন। তবেই আপনার চোখের মেকআপ পূর্ণতা পাবে। ন্যুড মেকআপ যখন, লিপস্টিকের শেডও হতে হবে ন্যুড। বাদামি ও গোলাপি শেডের ন্যুড লিপস্টিক বেছে নিন। কফি শেডের ন্যুড লিপস্টিকও কিন্তু দারুণ মানাবে। অল্প মেকআপ সুন্দরী হয়ে উঠুন।