West Bengal-India News Today Highlights: কালো পোশাকে অভিষেকের সঙ্গে কমিশনে মমতা
এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন। আর এবার যাচ্ছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা। ইতিমধ্যেই কমিশন ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন তিনি। সব মহলের নজর থাকবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের বৈঠকে। এদিকে, রাজ্যে আজ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চালু হয়েছে হেল্পলাইন নম্বর।
LIVE NEWS & UPDATES
-
Partha-Humayun: বিধানসভার বাজেট অধিবেশনে আগের আসনই বরাদ্দ পার্থ- হুমায়নের জন্য
- ছাব্বিশের নির্বাচনের আগে বিধানসভায় শেষ বাজেট অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীরের বসার আসন কি বদলাবে?
- কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। কিন্তু, সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, ওই ২ জনের আসন বদলাচ্ছে না। নিজেদের আগের আসনেই বসবেন পার্থ চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীর।
- এতদিন বিধানসভার ৭ নম্বর ব্লকের ৫ নম্বর রো-র ২৭২ নম্বর ছিল পার্থর জন্য। মঙ্গলবার থেকে শুরু হতে চলা বাজেট অধিবেশনেও সেই আসনই থাকছে তাঁর। জল্পনা চললে আসন বদল হল না।
- এতদিন হুমায়ুনের আসন ছিল ৬ ব্লকের ২০৯ নম্বর আসন। তাঁকে অন্য কোথাও আসন দেওয়া হতে পারে বলে জল্পনা বাড়ছিল। শেষপর্যন্ত হুমায়ুন কবীরের আসনও বদল হচ্ছে না।
বিস্তারিত: বাজেট অধিবেশনে বিধানসভায় কোথায় বসবেন পার্থ-হুমায়ুন?
-
Mamata Banerjee: একটু পরেই মুখোমুখি মমতা-জ্ঞানেশ
- কালো শাল পরে কমিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
- সঙ্গে SIR-এ ক্ষতিগ্রস্ত ৫ পরিবার।
- মৃত ৩ বিএলও-র পরিবারও রয়েছে মমতার সঙ্গে।
- একটু পরেই মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখোমুখি মমতা।
-
-
Mamata in Delhi: ঘরের কাপড় পরেই বঙ্গ ভবনে ছুটে গেলেন মমতা, নাটকীয় পরিস্থিতি দিল্লিতে
- এদিন সকাল থেকেই কার্যত এক বেনজির ছবি দেখা যায় বঙ্গ ভবনে। এসআইআর আবহে বাংলোর স্বজন হারানো পরিবারের সদস্যরা রয়েছে বঙ্গ ভবনে। সেই ভবনই পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায়।
- এরপরই দেখা যায় বাংলা থেকে বেরিয়ে আসেন মমতা। সঙ্গে অভিষেক।
- সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “সকাল থেকে বঙ্গ ভবন দিল্লি পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঘরে ঘরে খুঁজে দেখছে, কে কে এসেছে। এটা করার অধিকার ওদের নেই।’
- অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, এটা করবেন না। আমাদের মাসল পাওয়ার দেখাবেন না।’
- এরপর বঙ্গ ভবনে গিয়ে পুলিশের উপর চড়াও হন মমতা। বলেন, “আপনারা আমাকে দেখে পালাচ্ছেন কেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার এসেছে। আমরা কোনও বিক্ষোভ দেখাতে আসিনি। বিক্ষোভ দেখালে আপনাদের মাথা খারাপ করে দিতাম।”
পুরো ঘটনা বিস্তারিত পড়ুন: ‘ওরা ঘরে ঢুকে খুঁজে দেখছে…’, স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছু়ড়ে সোজা বঙ্গ ভবনে মমতা

-
মঙ্গলবার সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা
- আগামিকাল বিকেল ৪টেয় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
আজ, সোমবার কমিশনে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি কী হবে সেই বিষয়ে নির্দেশ দিতেই এই বৈঠক।
-
তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা।
-
Mamata at Delhi: নামল ব্যারিকেড, দিল্লিতে কী হতে চলেছে আজ?
- দিল্লিতে নজিরবিহীন ছবি। কার্যত ঘিরে ফেলা হচ্ছে বঙ্গ ভবন। ব্যারিকেড করে হ্যালি রোড বন্ধ করে দেওয়া হয়েছে। কোন তথ্য আছে দিল্লি পুলিশের কাছে, তা স্পষ্ট নয়। তবে বঙ্গ ভবনে যে পরিবারগুলি অপেক্ষা করছে, সেই বিষয়টি নিয়েই বাড়ছে জল্পনা।
- প্রশ্ন হল, মৃতদের পরিবারের সদস্যদের নিয়ে কী কর্মসূচি রয়েছে মমতার? নিছকই বৈঠক, না কি সন্তপ্ত পরিবারদের নিয়ে কমিশন ঘেরাও করবেন তৃণমূলনেত্রী? ১০০-র বেশি মানুষকে নিয়ে যখন জমায়েত করা হয়েছে, তখন শুধুই কি বৈঠক সেরে চলে যাবেন মমতা?
- মনে করা হচ্ছে, বঙ্গভবন থেকে কেউ বেরতে গেলে, সেখানেই আটকে দিতে পারে পুলিশ। আর সে ক্ষেত্রে সংঘাত আরও তীব্র হতে পারে বলেও আশঙ্কা রয়ে যাচ্ছে।
-
-
Madhyamik Exam: আজ থেকে শুরু মাধ্যমিক
- শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে।
- ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী বসবেন জীবনের প্রথম বড় পরীক্ষায়।
- মাধ্যমিকের জন্য কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৫টি রুটে অতিরিক্ত বাস দেওয়া হয়েছে। রাজ্য় জুড়ে মোট ২৬৮২টি কেন্দ্রে পরীক্ষা হবে।
- পুলিশের তরফে চালু করা হেল্পলাইন নম্বর- ৯৪৩২৬১০০৩৯, মধ্যশিক্ষা পর্ষদের চালু করা কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩২৩২১৩৮১৩।
-
Mamata at EC: আজ মমতা-জ্ঞানেশ কুমার সাক্ষাৎ
- বৈঠকের আগেই কমিশনের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করে জ্ঞানেশ কুমারের উপর চাপ বাড়িয়ে রেখেছেন মমতা।
- নিছকই বৈঠক? না কি সন্তপ্ত পরিবারদের নিয়ে কমিশন ঘেরাও করবেন তৃণমূল নেত্রী? দিল্লির রাজনীতিতে আজ সব থেকে বড় প্রশ্ন এটাই।
- পদক্ষেপ কী হতে চলেছে সেই তাস এখনও আস্তিনে লুকিয়ে রেখেছে তৃণমূল।
- SIR-এর কারণে স্বজন হারানো প্রায় ১০০-র বেশি পরিবার গত তিনদিন যাবৎ অপেক্ষা করছে দিল্লিতে।
- আজ বিকেল চারটেয় ১৫ জন প্রতিনিধি নিয়ে কমিশনের অফিসে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Published On - Feb 02,2026 9:18 AM
