AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেহেন্দি দ্রুত তুলে ফেলতে চাইলে কী কী করবেন?

যখন মেহেন্দি উঠতে শুরু করে, তখন হাত বা পায়ের চেহারা একটু অন্যরকম হয়ে যায়। কারণ একবারে পুরো মেহেন্দি ওঠে না। কিছুটা ওঠে, কিছু রং ত্বকে লেগে থাকে বলে দেখতে ভাল লাগে না।

মেহেন্দি দ্রুত তুলে ফেলতে চাইলে কী কী করবেন?
| Updated on: May 30, 2021 | 8:35 PM
Share

উৎসব, অনুষ্ঠানে মেহেন্দি পরতে অনেকেই ভালবাসেন। তা দেখতেও ভাল লাগে। কিন্তু তারপর যখন মেহেন্দি উঠতে শুরু করে, তখন হাত বা পায়ের চেহারা একটু অন্যরকম হয়ে যায়। কারণ একবারে পুরো মেহেন্দি ওঠে না। কিছুটা ওঠে, কিছু রং ত্বকে লেগে থাকে বলে দেখতে ভাল লাগে না। সে কারণেই মেহেন্দি দ্রুত তুলে ফেলতে চান অনেকেই। কীভাবে তুলবেন, তারই সাজেশন দেওয়া চেষ্টা করলাম আমরা।

১) ভাল মানের ব্লিচ ব্যবহার করুন। হাত বা পায়ের যে অংশে মেহেন্দি লাগানো রয়েছে, শুধুমাত্র সেই অংশে ব্লিচ করুন। প্রতিদিনও ব্লিচ ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কোয়ালিটির দিকে নজর দিতে হবে।

২) একটি পাত্রে অল্প পরিমাণে বেকিং সোডা নিন। সঙ্গে পাতিলেবুর রস। ভাল করে মিশিয়ে সেই মিশ্রণ মেহেন্দির উপর লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট শুকিয়ে যাওয়ার সময় দিন। এরপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। এতে ত্বক শুষ্ক হয়ে যাবে। ফলে মিশ্রণ ধুয়ে ফেলার পর অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন।

৩) হ্যান্ড ওয়াশ দিয়ে বার বার হাত ধুলেও মেহেন্দি উঠে যায়। কিন্তু সেক্ষেত্রেও ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। ফলে হাত ধোওয়ার পরেই ময়শ্চারাইজার ব্যবহার করবেন।

৪) একটি পাত্রে দুই চা চামচ অলিভ অয়েলের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ মেহেন্দির উপরে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে তিনবার এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

৫) হালকা গরম জলে একটু নুন দিয়ে দিন। এরপর সেই জলে হাত বা পায়ের যে অংশে মেহেন্দি রয়েছে, তা ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পরে শুকনো করে মুছে নিন। এই পদ্ধতিও দিনে একাধিকবার ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন, দিনে এবং রাতে ত্বকের যত্নে কি একই রুটিন ফলো করবেন?

Follow Us
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?