AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বার্ড ফ্লু নিয়ে আতঙ্কে? চিকেন খাওয়া বন্ধ না করে জানুন নিরাপদ উপায়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থার (FSSAI) তরফে জানা গিয়েছে, বার্ড ফ্লু ভাইরাস উচ্চ তাপমাত্রায় ধ্বংস হয়ে যায় এবং সঠিকভাবে রান্না করা মুরগির মাংস সাধারণত নিরাপদ। তবে বিপদের আশঙ্কা বেশি থাকে কাঁচা মুরগীর মাংস পরিষ্কার করা ও কাটার সময়। তাই বাড়িতে চিকেন পরিষ্কার করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি।

বার্ড ফ্লু নিয়ে আতঙ্কে? চিকেন খাওয়া বন্ধ না করে জানুন নিরাপদ উপায়
| Updated on: Feb 11, 2026 | 5:31 PM
Share

বিহারের পর এ বার তামিলনাড়ুতে বার্ড ফ্লুর সতর্কতা জারি হয়েছে। বার্ড ফ্লু নিয়ে সাম্প্রতিক সতর্কবার্তায় অনেকেই চিকেন খাওয়া বন্ধ করার কথা ভাবছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আতঙ্ক নয়, সঠিক পরিচ্ছন্নতা ও ভালোভাবে রান্না করলে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবেনা আপনার পছন্দের চিকেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থার (FSSAI) তরফে জানা গিয়েছে, বার্ড ফ্লু ভাইরাস উচ্চ তাপমাত্রায় ধ্বংস হয়ে যায় এবং সঠিকভাবে রান্না করা মুরগির মাংস সাধারণত নিরাপদ। তবে বিপদের আশঙ্কা বেশি থাকে কাঁচা মুরগির মাংস পরিষ্কার করা ও কাটার সময়। তাই বাড়িতে চিকেন পরিষ্কার করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি।

মাংস ধরার আগে ও পরে ভালো করে হাত ধোয়া বাধ্যতামূলক। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সাবান ও পরিষ্কার জলে অন্তত ২০ সেকেন্ড হাত ধুতে হবে। এতে ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমে। কাঁচা মাংসের জন্য আলাদা জায়গা রাখুন। সবজি বা রান্না করা খাবারের সঙ্গে একই জায়গায় কাঁচা মাংস রাখলে সংক্রমণের আশঙ্কা থাকে। একে বলা হয় ‘ক্রস কনটামিনেশন’, FSSAI জানাচ্ছে যা এড়ানো অত্যন্ত জরুরী।

অনেকেই ভাবেন, জোরে কল চালিয়ে সেই জলে ধুলেই চিকেন বেশি পরিষ্কার হবে। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, এতে জল ছিটকে আশপাশে জীবাণু ছড়াতে পারে। তাই ধীরে পরিষ্কার করাই নিরাপদ।

কাটিং বোর্ড ও ছুরি আলাদা ব্যবহার করুন- কাঁচা মাংস কাটার বোর্ডে অন্য কিছু কাটা হলে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। CDC (Centers for Disease Control and Prevention) থেকে পাওয়া তথ্য অনুযায়ী আলাদা বোর্ড ও ছুরি ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়।

সম্ভব হলে চিকেন পরিষ্কারের সময় গ্লাভস ব্যবহার করুন এবং ব্যবহারের পর তা ফেলে দিন। এতে সরাসরি জীবাণুর সংস্পর্শ এড়ানো যায়।

চিকেন ও ডিম সম্পূর্ণ সেদ্ধ বা ভালোভাবে রান্না করুন। WHO অনুযায়ী, কমপক্ষে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করলে বার্ড ফ্লুর ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়। আধসেদ্ধ মাংস বা ডিম খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

চিকেন পরিষ্কার করার পর বেসিন সিঙ্ক, ছুরি ও বোর্ড গরম জল ও জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিন। এতে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে। ভালো করে রান্নাঘর পরিষ্কার করে নিলে বিপদের হাত থেকে বাঁচবেন।