Durga Puja: এবছর কীসে আসছেন মা দুর্গা? ফিরবেন কীসে?
Durga Puja 2026 Dates: ২০২৬ সালে অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, মর্ত্যে দেবীর আগমন এবং দেবালয়ে ফিরে যাওয়ার বাহন প্রতি বছর প্রাকৃতিক ও সামাজিক পরিস্থিতির এক বিশেষ বার্তা বহন করে আনে। তা এবছর দেবীর আগমন ও গমন কীসে? কী বার্তা দিচ্ছে এবারের মায়ের আসা-যাওয়া।

উৎসবের ঢাক বাজতে আর বেশি দেরি নেই। প্যান্ডেল বাঁধার তোড়জোড় এবং কেনাকাটার আবহ জানান দিচ্ছে বাঙালির প্রিয় উৎসব এসে গিয়েছে। ২০২৬ সালে অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, মর্ত্যে দেবীর আগমন এবং দেবালয়ে ফিরে যাওয়ার বাহন প্রতি বছর প্রাকৃতিক ও সামাজিক পরিস্থিতির এক বিশেষ বার্তা বহন করে আনে। তা এবছর দেবীর আগমন ও গমন কীসে? কী বার্তা দিচ্ছে এবারের মায়ের আসা-যাওয়া।
পঞ্জিকা মতে, চলতি বছর দেবী দুর্গার আগমন ঘটছে ঘোড়ায় এবং গমন নৌকায়। সপ্তমী তিথির দিনের ওপর নির্ভর করে আগমন বাহন ঠিক হয়। ঘোড়ায় চড়ে দেবীর আসার অর্থ হল ছত্রভঙ্গ বা সামাজিক অস্থিরতা, ক্ষয়ক্ষতি ও প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত। অন্যদিকে, বিজয়া দশমীর দিনের ওপর ভিত্তি করে গমনের বাহন নির্ধারিত হয়। নৌকায় দেবীর বিদায়ের সংকেত হল শস্যশ্যামলা বসুন্ধরা, ভালো ফলন এবং উর্বরতা। সপ্তমী ও দশমী তিথি যে বারে পড়ে, তার ওপর ভিত্তি করেই বাহন নির্ধারিত হয়। যেমন, রবিবার বা সোমবার সপ্তমী বা দশমী হলে বাহন গজ বা হাতি। এটি জলবৃদ্ধি, সমৃদ্ধি ও ভালো বৃষ্টির প্রতীক। মঙ্গলবার বা শনিবার হলে বাহন ঘোড়া। এটি সামাজিক বিশৃঙ্খলা ও ধ্বংসের ইঙ্গিত দেয়। বুধবার হলে বাহন নৌকা। এটি উর্বর জমি ও ফলনের বার্তা বহন করে। বৃহস্পতিবার বা শুক্রবার হলে বাহন দোলা। এটি মড়ক, রোগব্যাধি বা মহামারীর সূচক।
২০২৬ দুর্গাপুজোর সম্পূর্ণ সময়সূচি—
মহালয়া (১০ অক্টোবর, শনিবার): পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা। ভোরবেলা রেডিওয় মহিষাসুরমর্দিনী শোনার বিশেষ দিন।
মহাষষ্ঠী (১৭ অক্টোবর, শনিবার): দেবীর বোধন ও আমন্ত্রণের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা।
মহাসপ্তমী (১৮ অক্টোবর, রবিবার): নবপত্রিকা প্রবেশ ও স্নানের পর শুরু মূল পুজো।
মহাঅষ্টমী (১৯ অক্টোবর, সোমবার): অঞ্জলি ও সন্ধিপুজোর মাধ্যমে মণ্ডপে মণ্ডপে পুজো পরিক্রমার মূল আকর্ষণ।
মহানবমী (২০ অক্টোবর, মঙ্গলবার): দেবীর বিশেষ পূজা ও আরতি।
বিজয়া দশমী (২১ অক্টোবর, বুধবার): দর্পণ বিসর্জন, সিঁদুর খেলা এবং দেবী প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ।
