AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fenugreek side effects: মেথি ভেজানো জল রোজ খাচ্ছেন? ভুলেও এঁরা খাবেন না, হতে পারে চরম বিপদ!

Methi water benefits: ওজন কমানো থেকে সুগার নিয়ন্ত্রণ, মেথির গুণের শেষ নেই। তবে জানেন কি, কিছু মানুষের জন্য মেথি মারাত্মক ক্ষতিকর হতে পারে? চিকিৎসকের মতে কাদের মেথি খাওয়া উচিত নয়, জেনে নিন বিস্তারিত।

Fenugreek side effects: মেথি ভেজানো জল রোজ খাচ্ছেন? ভুলেও এঁরা খাবেন না, হতে পারে চরম বিপদ!
এরা ভুলেও করবেন না এই কাজImage Credit: free Pik
| Updated on: Sep 16, 2026 | 4:05 PM
Share

মেথি (Fenugreek) ভেজানো জল দিয়ে কি আপনার দিন শুরু হয়? ওজন কমানো হোক বা সুগার নিয়ন্ত্রণে রাখা, আজকাল অনেকেই সকালে খালি পেটে মেথি জল খান। মেথিতে প্রচুর ফাইবার, আয়রন আর ভিটামিন সি আছে, সে কথা সত্যি। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, সবার শরীরের জন্য এটি ভালো না-ও হতে পারে? বিখ্যাত ডায়াবেটোলজিস্ট ডা. বিপুল সতর্ক করেছেন যে, মেথি অনেকের জন্য রীতিমতো ক্ষতিকর। কিছু বিশেষ শারীরিক সমস্যা থাকলে এই মেথি থেকেই বড় বিপদ ঘটে যেতে পারে। কাদের মেথি খাওয়া থেকে দূরে থাকা দরকার?

হবু মা ও সদ্য মায়েদের জন্য

গর্ভাবস্থায় মহিলাদের রোজ মেথি খাওয়া একদমই উচিত নয়। চিকিৎসকদের মতে, এর ফলে জরায়ুর সংকোচন হতে পারে, তাই গর্ভাবস্থায় মেথি এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁরাও চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না।

সামনেই কি কোনও অপারেশন আছে?

আপনার যদি আগামী দু’সপ্তাহের মধ্যে কোনও অপারেশন বা সার্জারি হওয়ার কথা থাকে, তবে মেথি খাওয়া আজই বন্ধ করুন। কারণ মেথি আমাদের রক্ত জমাট বাঁধার কাজকে ধীর করে দেয়। ফলে অপারেশনের সময় বা তার পরে অতিরিক্ত রক্তপাত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। যাঁদের রক্ত পাতলা করার ওষুধ চলছে, তাঁদেরও মেথি এড়িয়ে চলা দরকার। মেথি আর ওষুধ একসঙ্গে শরীরে গেলে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে বড় বিপদের কারণ হতে পারে।

পেটের গোলমাল বা সমস্যা থাকলে সাধারণ গ্যাসের সমস্যায় মেথি হয়তো কিছুটা আরাম দেয়, কিন্তু যাঁদের আইবিএস (IBS) বা পেটের ক্রনিক সমস্যা রয়েছে, তাঁদের জন্য এটি মোটেও ভালো নয়। রোজ মেথি খেলে পেট ফাঁপা, ডায়রিয়া বা পেটে ব্যথা আরও বেড়ে যেতে পারে।

সুগার ও থাইরয়েড রোগীদের সতর্কতা মেথি খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা কমায়। কিন্তু যাঁরা সুগারের জন্য ইতিমধ্যেই ইনসুলিন বা কড়া ওষুধ নিচ্ছেন, তাঁরা রোজ মেথি খেলে সুগার লেভেল হঠাৎ করে বিপজ্জনক মাত্রায় কমে যেতে পারে। তাই সুগার লেভেল সব সময় মেপে দেখা জরুরি।

অন্যদিকে, যাঁরা থাইরয়েডের ওষুধ খান, তাঁদেরও সতর্ক হওয়া দরকার। থাইরয়েডের ওষুধ এবং মেথি খাওয়ার মধ্যে অন্তত ২ ঘণ্টার ব্যবধান রাখা ভীষণ জরুরি। কারণ মেথির মধ্যে থাকা ফাইবার থাইরয়েডের ওষুধকে শরীরে ঠিকমতো মিশতে বাধা দেয়।

সব শেষে বলা যায়, মেথি অনেক উপকারী হলেও সবার জন্য তা অমৃত নয়। দীর্ঘস্থায়ী কোনও অসুখ থাকলে রোজকার ডায়েটে মেথি যোগ করার আগে আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই একবার কথা বলে নিন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?