AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রকমারি ইংলিশ ব্রেকফাস্ট, সঙ্গে মিষ্টিমুখ, খাবেন নাকি?

অন্যরকম ডিশ ট্রাই করার জন্যও এই আবহাওয়া আপনাকে সঙ্গ দেবে।

রকমারি ইংলিশ ব্রেকফাস্ট, সঙ্গে মিষ্টিমুখ, খাবেন নাকি?
ডেজার্ট প্ল্যাটার।
| Updated on: Dec 12, 2020 | 1:28 PM
Share

শহরে শীত হাজির। এই সময়ই তো রকমারি খাবারে ভরে থাকবে মেনু। একটু অন্যরকম ডিশ ট্রাই করার জন্যও এই আবহাওয়া আপনাকে সঙ্গ দেবে। ঘুম ভাঙা ভোরে যদি নতুন রকম ব্রেকফাস্টের (Breakfast) সন্ধান চান, তাহলে আপনার ডেস্টিনেশন হতেই পারে পার্কস্ট্রিটের ‘দ্য লর্ডস অ্যান্ড ব্যারনস’।

শৌখিন বাঙালি শীত রোদ গায়ে মেখে ইংলিশ ব্রেকফাস্ট করতে পছন্দ করেন। এই রেস্তোরাঁ আপনাকে অফার করবে এগস বেনেডিক্স, ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার, এগস ফ্লোরেনটাইনের মতো পদ। ক্রিসপি বেকন স্ট্রিপস, সিজলিং সসেজ, ফ্রায়েড এগস, হ্যাশ ব্রাউনস, বিনস, মাশরুমস, টোম্যাটো এবং টোস্টের মতো চেনা মেনুতেও মুখ বদলে নিতে পারেন। এর সঙ্গে হেলদি জুস হলে মন ভাল হবে নিশ্চিত।

egg plater

সপরিবারে ট্রাই করুন এই সব মেনু।

আপনি সপরিবার পৌঁছে যেতে পারেন এই রেস্তোরাঁয়। সেখানে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী কন্টিনেন্টাল ব্রেকফাস্ট প্ল্যাটার, হেলদি ব্রেকফাস্ট প্ল্যাটার, চিজি প্ল্যাটার বেছে নিতে পারেন। এখানকার স্পেশালিটি এগন বেনেডিক্ট এবং এগ ফ্লোরেনটাইন।

আরও পড়ুন, শীতে সুস্থ থাকতে মেনুতে এই সব খাবার রাখতেই হবে

শেষপাতে মিষ্টিমুখ মাস্ট। সেক্ষেত্রে ডেজার্ট প্ল্যাটার বেছে নিতে পারেন। অথবা চকোলেট ব্রাউনি, রেড ভেলভেট সুইস রোল, লেমন টার্ট, কুকি প্ল্যাটার, মাফিন প্ল্যাটার আপনার জন্য আদর্শ। বাড়িতে তৈরি কুকিজ ভ্যানিলা আইসক্রিম দিয়ে অভিনব ভাবে পরিবেশন করা হয়। সেটাও একবার চেখে দেখতে পারেন।

আরও পড়ুন, ওজন কমাতে চান? ডিনারে এই কয়েকটা অভ্যেস তৈরি করুন

রেস্তোরাঁর তরফে স্বরলিপি দাশগুপ্ত বলেন, “আমরা পকেট ফ্রেন্ডলি দামে অতিথিদের ব্রেকফাস্ট খাওয়াতে চাই। পার্কস্ট্রিট চত্বরে ব্রেকফাস্টপ্রেমীদের জন্য নতুন কিছু করতে চাই বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” মেনুতে অপশন প্রচুর। কোনটা বেছে নেবেন, সেটা এবার আপনার হাতে।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ