Hilsa Fish Nutrition Head vs Tail: ইলিশ মাছের কোন অংশটা খেলে কঠিন রোগ সারে জানেন?
Hilsa fish nutrition: বর্ষার মরশুমে বাঙালির পাতে ইলিশ পড়া মানেই উৎসব। তবে স্বাদের পাশাপাশি ইলিশের মুড়ো নাকি লেজা, কোন অংশে পুষ্টি বেশি থাকে, কী বলছেন বিশেষজ্ঞরা? জেনে নিন এই প্রতিবেদনে।

বাঙালির পাতে ইলিশ (Hilsa Fish) পড়া মানেই যেন এক রাজকীয় অনুভূতি। বর্ষার মরশুম শুরু হতেই এই মাছের স্বাদ নিতে ব্যাকুল হয়ে ওঠে আট থেকে আশি। তবে ইলিশের চড়া দামের কারণে মধ্যবিত্তের পকেটে টান পড়লেও, সুযোগ পেলেই ইলিশের স্বাদ নেওয়ার লোভ সামলানো কঠিন। কেউ ভালোবাসেন সর্ষে ইলিশ, তো কারও পছন্দ ইলিশের লেজা ভর্তা কিংবা পুঁইশাক দিয়ে ইলিশের মুড়ো। কিন্তু স্বাদের পাশাপাশি পুষ্টির দিক থেকে ইলিশের কোন অংশটি বেশি উপকারী, তা নিয়ে তর্ক বহুদিনের। কেউ ভোট দেন মুড়োকে, তো কারও পছন্দ লেজা। বিজ্ঞান কী বলছে? আসুন জেনে নেওয়া যাক।
ইলিশের মুড়োর পুষ্টিগুণ
মাছের মুড়ো ভালোবাসেন না, এমন বাঙালির সংখ্যা কম। পুষ্টিবিদদের মতে, ইলিশের মাথায় রয়েছে ভরপুর পুষ্টি।
- ভিটামিন এ ও রেটিনল: ইলিশের মুড়ো ভিটামিন এ এবং রেটিনলের এক দুর্দান্ত উৎস। এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা রোগের ঝুঁকি কমাতে অত্যন্ত সাহায্য করে।
- ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড: হার্টের স্বাস্থ্য ভালো রাখতে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের জুড়ি মেলা ভার। ইলিশের মুড়োয় এই উপকারী ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে, যা মানসিক অবসাদ ও হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারের মতো সমস্যা দূর করতেও সাহায্য করে।
লেজা খেলে কী কী উপকার হয়?
অনেকেই কাঁটার ভয়ে ইলিশের লেজা এড়িয়ে চলেন। কিন্তু জানলে অবাক হবেন, এই লেজাতেই লুকিয়ে রয়েছে শরীরের এক অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।
ক্যালশিয়াম: ইলিশের লেজায় প্রচুর পরিমাণে ছোট ছোট কাঁটা থাকে। গবেষণায় দেখা গিয়েছে, এই কাঁটা সহ লেজার অংশ খেলে শরীরে ক্যালশিয়ামের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। যা হাড় ও দাঁত মজবুত করতে অত্যন্ত কার্যকরী।
আসলে ইলিশ এমন একটি মাছ, যার কোনও অংশই ফেলার নয়। স্বাদ এবং পুষ্টির দিক থেকে মুড়ো এবং লেজা, দুই অংশই একে অপরকে টেক্কা দেয়। তাই হার্ট ও চোখের যত্ন নিতে যেমন পাতে রাখতে পারেন ইলিশের মুড়ো, তেমনই হাড়ের জোর বাড়াতে ভরসা রাখতে পারেন লেজার ওপর।
