AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Steel bottle cleaning: স্টিলের বোতলে দুর্গন্ধ? জাস্ট এটা করুন

Cleaning tips: রোজ যে স্টিলের বোতলে জল খাচ্ছেন, সেটা কি সত্যিই পরিষ্কার? নাকি ভেতরে জমছে জেদি দাগ আর দুর্গন্ধ? খুব সহজে এই বোতল নতুনের মতো ঝকঝকে করার ৫টি উপায় জেনে নিন। কী কী করবেন?

Steel bottle cleaning: স্টিলের বোতলে দুর্গন্ধ? জাস্ট এটা করুন
কী কী করবেন?Image Credit: Credit: Ekaterina Vasileva-Bagler/Moment/Getty Images
| Updated on: Sep 15, 2026 | 1:47 PM
Share

স্কুল, কলেজ, অফিস বা কোথাও ঘুরতে গেলে আজকাল স্টিলের জলের বোতলই (Stainless Steel Water Bottle) বেশি ব্যবহার করা হয়। গরম জল, চা-কফি বা ঠান্ডা জল – সবই বেশ ভালোভাবে রাখা যায় এতে। কিন্তু, দিনের পর দিন ব্যবহার করতে করতে বোতলের তলায় দাগ পড়ে যায়, এমনকী বিশ্রী দুর্গন্ধও তৈরি হয়। বিশেষ করে বোতলের ঢাকনা আর রবারের অংশের ফাঁকে ফাঁকে জমে থাকা ময়লা সহজে চোখে পড়ে না। আর সেটাই হলো রোগের আসল কারণ। তাই সময়মতো বোতল পরিষ্কার করা খুব জরুরি। খুব সহজেই, ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে কীভাবে আপনার স্টিলের বোতল একদম নতুনের মতো করবেন, তার ৫টি অব্যর্থ উপায় জেনে নিন।

১. বেকিং সোডার ম্যাজিক বোতল থেকে জেদি দাগ আর বাজে গন্ধ দূর করতে বেকিং সোডা দারুণ কাজ করে। এক চামচ বেকিং সোডা হালকা গরম জলে গুলে বোতলের মধ্যে ঢেলে দিন। কয়েক ঘণ্টা এইভাবেই রেখে দিন। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই বোতল একদম পরিষ্কার হয়ে যাবে!

২. ভিনিগার আর গরম জল বোতলের ভেতরের জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাদা ভিনিগার খুবই কাজের। বোতলের অর্ধেকটা ভিনিগার আর বাকিটা ঈষদুষ্ণ জল দিয়ে ভর্তি করুন। ২০-৩০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে ফেলুন।

৩. লেবু আর নুনের কেরামতি লেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়েও বোতল পরিষ্কার করা যায়। বোতলের মধ্যে একটু লেবুর রস আর এক চিমটি নুন দিয়ে ঢাকনা আটকে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবু বোতলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

৪. ঢাকনা পরিষ্কার করা জরুরি অনেকেই শুধু বোতলটা ধুয়ে রেখে দেন, ঢাকনার দিকে নজর দেন না। কিন্তু ঢাকনার খাঁজে আর রবারের রিং-এর চারপাশেই সবচেয়ে বেশি ময়লা আর জীবাণু জমে। তাই বোতলের ঢাকনা খুলে ঈষদুষ্ণ সাবান-জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা উচিত।

৫. ধোয়ার পর ভালো করে শুকনো করা জরুরি

বোতল ধোয়ার পরেই কিন্তু ঢাকনা আটকে রাখবেন না। ঢাকনা খুলে বোতলটা বাতাসে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভেজা অবস্থায় ঢাকনা বন্ধ করে রাখলে ভেতরে আবার দুর্গন্ধ তৈরি হতে পারে।

তাই, স্টিলের বোতল নিয়মিত পরিষ্কার রাখুন আর সুস্থ থাকুন। বিশেষ করে ঢাকনা আর রবারের অংশগুলো অবহেলা না করে ভালোভাবে পরিষ্কার করুন।

(বিশেষ দ্রষ্টব্য: উপরের পরামর্শগুলো সাধারণ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য। আপনার যদি কোনও অ্যালার্জি বা সমস্যা থাকে, তবে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।)

Follow Us