AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rasmalai Recipe: পেটুক ভাইয়ের মিষ্টিমুখ, বাড়িতেই বানান দোকানের মতো টেস্টি রসমালাই

রাখির মতো বিশেষ একটা দিনে যদি বাড়িতে কিছু মিষ্টি বানান, তা হলে তার থেকে আনন্দের আর কিছু হয় না। এ বার বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু রসমালাই। রইল রেসিপি।

Rasmalai Recipe: পেটুক ভাইয়ের মিষ্টিমুখ, বাড়িতেই বানান দোকানের মতো টেস্টি রসমালাই
Rasmalai Recipe: পেটুক ভাইয়ের মিষ্টিমুখ, বাড়িতেই বানান দোকানের মতো টেস্টি রসমালাইImage Credit: Pinterest
| Updated on: Aug 05, 2025 | 6:15 PM
Share

আর মাত্র কয়েকটা দিন পর রাখি। ভাই-বোনেরা স্নেহের বন্ধন এইদিন অটুট রাখার জন্য হাতে রাখি পরায়। রাখির মতো বিশেষ একটা দিনে যদি বাড়িতে কিছু মিষ্টি বানান, তা হলে তার থেকে আনন্দের আর কিছু হয় না। এ বার বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু রসমালাই। এইভাবে রসমালাই বানালে যে কোনও তাবড় তাবড় দোকানকে করবে ফেল। পেটুক দাদা বা ভাই থাকলে তো কথা নেই!

রসমালাই বানানোর উপকরণ:

ছানা (রসগোল্লার জন্য): দুধ – ১ লিটার, লেবুর রস / ভিনিগার – ২ টেবিল চামচ, জল – ১ লিটার, চিনি – ১ কাপ।

দুধের মালাই বানানোর জন্য: দুধ – ১ লিটার, চিনি – ৫-৬ টেবিল চামচ (স্বাদমতো), এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ, কেশর (ইচ্ছে হলে), কাজু/বাদাম/পেস্তা কুচি – ২-৩ টেবিল চামচ,

রসমালাই কীভাবে বানাবেন: ছানা তৈরি করার জন্য দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে লেবুর রস দিন, নাড়তে থাকুন যতক্ষণ না দুধ থেকে ছানা তৈরি হয়। দুধ কেটে গেলে পাতলা কাপড়ে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন যাতে টক ভাব না থাকে। পুরো জল ঝরিয়ে দিয়ে ৩০ মিনিট ঝুলিয়ে রাখুন। এরপর ছানাটা ভালো করে ১০ মিনিট মেখে নরম, মসৃণ ডো বানিয়ে নিন।

এ বার ছানার বল তৈরি করতে হবে। ছানা দিয়ে ছোট ছোট গোল বল তৈরি করুন। অন্যদিকে এক হাঁড়িতে ১ কাপ চিনি ও ৪ কাপ জল দিয়ে সিরা তৈরি করুন। সেই ফুটন্ত সিরায় ছানার বলগুলো দিন, ১২–১৫ মিনিট ঢেকে ফুটিয়ে নিন। বলগুলো ফুলে উঠলে ঠান্ডা জলে তুলে রাখুন।

এরপর রাবড়ি বা মালাই তৈরি করতে হবে। এক লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে ফেলুন। ঘন করে নিন। চিনি, এলাচ গুঁড়ো, কেশর ও বাদাম কুচি দিন। ভালো করে মিশিয়ে ১০–১৫ মিনিট জ্বাল দিন, খেয়াল রাখবেন যেন নীচে না লেগে যায়।

এ বার ছানার বলগুলো আলতো করে চাপ দিয়ে হালকা জল ঝরিয়ে নিন। এগুলো ঘন দুধে দিয়ে দিন। ১–২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন যাতে ঠান্ডা হয় এবং দুধ শুষে নেয়। সবশেষে ঠান্ডা ঠান্ডা রসমালাই একটু পেস্তা কুচি আর কেশর ছড়িয়ে পরিবেশন করুন। রাখির দিনে ভাই/বোনের মুখে নিশ্চিতভাবে হাসি ফুটবেই!

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা