AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Holi 2025: দেদার রং খেলে সাদা জামার বারোটা বেজেছে! এই ৫ টোটকাতেই খেলা শেষ ‘জিদ্দি’ দাগের

হোলির দিন যাতে ভালো মতো রং ফুটে ওঠে, তাই সাদা জামা অনেকেই পরতে পছন্দ করেন। আর তাতে যখন রং লেগে যায়, তা কিছুতেই উঠতে চায় না। পরের দিন যে কারণে বাড়ে চিন্তা। ঘরোয়া কয়েকটি উপায় মানলেই খুব সহজে সাদা জামা থেকে রং তুলে ফেলা যাবে। জেনে নিন সেই উপায়গুলি।

Holi 2025: দেদার রং খেলে সাদা জামার বারোটা বেজেছে! এই ৫ টোটকাতেই খেলা শেষ 'জিদ্দি' দাগের
দেদার রং খেলে সাদা জামার বারোটা বেজেছে! এই ৫ টোটকাতেই খেলা শেষ 'জিদ্দি' দাগেরImage Credit: Artur Debat/Moment/Getty Images
| Updated on: Mar 14, 2025 | 7:27 PM
Share

সাদা জামায় ইংরেজিতে লেখা ‘HAPPY HOLI’, সঙ্গে পিচকারির ছবি। হোলির দিন এই জামা পরে অনেকেই রং খেলেন। অনেকে আবার জামা থেকে রং তোলার ঝক্কি এড়ানোর জন্য হোলির দিন পুরনো জামা পরেন। এরপর সকাল থেকে চুটিয়ে রং খেলেন। বাঙালিরা যে কোনও উৎসবেই সাজুগুজু করতে ভালোবাসেন। সঙ্গে হইহুল্লোড়, খাওয়া-দাওয়া। অনেক সময় দোলের দিন পার্টির প্ল্যানও থাকে। সেখানে তো আর পুরনো জামা পরা চলে না। ফলে ভালো জামাই পরেন অনেকে। আর হোলির দিন যাতে ভালো মতো রং ফুটে ওঠে, তাই সাদা জামা অনেকেই পরতে পছন্দ করেন। আর তাতে যখন রং লেগে যায়, তা কিছুতেই উঠতে চায় না। পরের দিন যে কারণে বাড়ে চিন্তা। ঘরোয়া কয়েকটি উপায় মানলেই খুব সহজে সাদা জামা থেকে রং তুলে ফেলা যাবে। জেনে নিন সেই উপায়গুলি।

হোলি খেলার পর ঘরোয়া পদ্ধতিতে সাদা জামা থেকে কী ভাবে তুলবেন রং?

১) রং খেলার পরই পোশাক কেচে ফেলতে হবে। তা একদিনের বেশি ফেলে রাখলে, তা থেকে রং তোলা মুশকিল হতে যায়। এক বালতি ঠান্ডা জলে আধ কাপ ভিনিগার মেশান। তার সঙ্গে এক চামচ ডিটারজেন্ট মেশাতে হবে। সেই জলে ৩০ মিনিটি রং মাখা জামাকাপড় ভিজিয়ে রাখতে হবে। এতে সহজেই পোশাক থেকে রং উঠে যাবে।

2) সাদা হোক বা রঙিণ, যদি হোলি খেলার ফলে জামায় হালকা রং হয়, তা হলে তার দাগ তুলতে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড কড়া দাগ তুলতে সাহায্য করে।

৩) এক বালতি ঈষদুষ্ণ জলে দুই থেকে তিন ফোঁটা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার মিশিয়ে একটি মিশ্রণ বানাতে পারেন। এরপর সেই জলে কিছুক্ষণ রং লেগে থাকা পোশাকগুলি ভিজিয়ে রাখতে হবে। তা হলে দেখা যাবে কাচার আগেই অনেকটা রং জামা উঠে যাবে।

৪) সাদা রংয়ের জামা থেকে সহজে দোলের রং তোলার সবচেয়ে ভালো উপায় হল নন ক্লোরিন বিচ। হোলি খেলার পর সাদা পোশাক গরম জলে নন ক্লোরিন বিচ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তার পর ১৫ মিনিট অপেক্ষা করে জামা কেচে শুকিয়ে নিতে হবে। দোলের রং সহজে উঠে যাবে।

৫) যারা বেশি রং খেলেননি, কিন্তু ছিটেফোঁটা রং পোশাকে লেগেছে। তা হলে পোশাকের যে অংশে রং লেগেছে, সেখানে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন। এতে সহজেই রং উঠে যাবে।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে