AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাবধান! শুরু হল ‘খরমাস’, আগামী এক মাস এই ৪ রাশি ভয়ানক বিপদে!

২০২৬ সালের ১৪ এপ্রিল সকাল ৯টা ৩৮ মিনিট পর্যন্ত সূর্য এই রাশিতেই অবস্থান করবে। সূর্যের এই মীন রাশিতে অবস্থানকালীন সময়ে তার প্রভাব ও তেজ ম্লান হয়ে যায়। যার ফলে মহাজাগতিক শক্তির শুভ ফল পাওয়া কঠিন হয়ে পড়ে। যদিও ১২টি রাশির ওপর এর কমবেশি প্রভাব থাকবে, তবে মূলত ৪টি রাশিকে বেশ সাবধানে থাকতে হবে।

সাবধান! শুরু হল ‘খরমাস’, আগামী এক মাস এই ৪ রাশি ভয়ানক বিপদে!
Image Credit: AI
| Updated on: Mar 16, 2026 | 6:16 PM
Share

চলতি বছরের মার্চ মাস আক্ষরিক অর্থেই এক মহাজাগতিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। আর ১৫ মার্চ, রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে এক বিশেষ সময়, যাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় ‘খরমাস’। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই দশা। সনাতন ধর্মে এই সময়টিকে ‘অশুভ’ হিসেবে ধরা হয়। তাই বিয়ে থেকে শুরু করে গৃহপ্রবেশ কিংবা নতুন ব্যবসার শুভ মহরত— সবকিছুতেই এখন অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।

কেন এই ‘খরমাস’ নিয়ে এত ভয়?

জ্যোতিষীদের মতে, শনিবার ও রবিবারের সন্ধিক্ষণে রাত ১টা ০৮ মিনিটে সূর্য তার তেজস্বী রূপ ত্যাগ করে প্রবেশ করেছে মীন রাশিতে। ২০২৬ সালের ১৪ এপ্রিল সকাল ৯টা ৩৮ মিনিট পর্যন্ত সূর্য এই রাশিতেই অবস্থান করবে। সূর্যের এই মীন রাশিতে অবস্থানকালীন সময়ে তার প্রভাব ও তেজ ম্লান হয়ে যায়। যার ফলে মহাজাগতিক শক্তির শুভ ফল পাওয়া কঠিন হয়ে পড়ে। যদিও ১২টি রাশির ওপর এর কমবেশি প্রভাব থাকবে, তবে মূলত ৪টি রাশিকে বেশ সাবধানে থাকতে হবে।

কোন কোন রাশির বিপদ?

মিথুন

মিথুন রাশির জাতকদের জন্য এই এক মাস বেশ চাপের। বিশেষ করে কর্মক্ষেত্র ও টাকা-পয়সার বিষয়ে চরম সতর্ক থাকা প্রয়োজন। আপনার অজান্তেই শত্রুরা ক্ষতির ছক কষতে পারে। এই সময় মন অস্থির থাকায় বড় কোনও প্রফেশনাল সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার প্রবল যোগ রয়েছে। বাঁচার উপায়: প্রতিদিন ভোরে সূর্যকে জল অর্পণ করুন।

কন্যা:

কন্যা রাশির জাতকদের জন্য এই মাসটি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। তুচ্ছ কারণে রাগ বা বিরক্তি আপনার চারপাশের পরিবেশ নষ্ট করতে পারে। অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এই সময়ে কম কথা বলাই বুদ্ধিমানের কাজ হবে। সহকর্মীদের সঙ্গে তর্কাতর্কি আপনার কাজের,পদের ক্ষতি করতে পারে। বাঁচার উপায়: মানসিক শান্তি ফেরাতে গোরুকে খাবার নিবেদন করুন। বৃশ্চিক

বৃশ্চিক রাশির জন্য খরমাস যেন ঝামেলার মাস। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আপনার আত্মবিশ্বাস টলিয়ে দিতে পারে। যাঁদের আপনি অন্ধভাবে বিশ্বাস করেন, তাঁরাই এই সময়ে উল্টো আচরণ করতে পারে। আর্থিক ব্যয়ের কারণে সঞ্চয়ে টান পড়ার আশঙ্কা রয়েছে। বাঁচার উপায়: প্রতিদিন নিষ্ঠার সঙ্গে হনুমান চালিশা পাঠ করুন।

ধনু:

ধনু রাশির জাতকদের এই এক মাস প্রতি পদক্ষেপে পরীক্ষা দিতে হবে। চাকরি বা ব্যবসা— তাড়াহুড়ো করে নেওয়া কোনও সিদ্ধান্ত ভবিষ্যতে বড় লোকসান ঘটাতে পারে। বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা বা গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। স্বাস্থ্যের অবহেলা করবেন না। বাঁচার উপায়: প্রতিদিন কপালে হলুদ চন্দনের তিলক লাগালে অশুভ প্রভাব কিছুটা কমতে পারে।

প্রচলিত বিশ্বাস এবং জ্যোতিষবিদ্যা অনুযায়ী, খরমাস চলাকালীন সূর্যের বল ক্ষীণ হওয়ায় কোনও শুভ শক্তি কাজ করে না। তাই নতুন গাড়ি কেনা, বাড়ি তৈরি শুরু করা বা বড় বিনিয়োগের পরিকল্পনা অন্তত ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখাই নিরাপদ। তবে এই সময়টি দান-ধ্যান বা আধ্যাত্মিক জপ-তপের জন্য অত্যন্ত উপযুক্ত বলে মনে করা হয়।

Follow Us