AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kitchen Hacks: রান্নাঘরে মাছের আঁশটে গন্ধে টেকা দায়? হাতের কাছের এই জিনিসেই উধাও হবে দুর্গন্ধ!

Kitchen Odor Removal: রান্নাঘরে মাছ-মাংসের আঁশটে গন্ধ নিয়ে নাজেহাল? দামি স্প্রে বা রুম ফ্রেশনার নয়, হেঁশেল সুগন্ধি করতে ম্যাজিকের মতো কাজ করবে ঘরোয়া কিছু উপাদান। কী কী করবেন? শিখে নিন কায়দাটা।

Kitchen Hacks: রান্নাঘরে মাছের আঁশটে গন্ধে টেকা দায়? হাতের কাছের এই জিনিসেই উধাও হবে দুর্গন্ধ!
কী কী করবেন?Image Credit: Credit: Plan Shooting 2 / Imazins/Getty Images
| Updated on: Oct 12, 2026 | 11:13 AM
Share

রান্নাঘর (Kitchen) হল এমন একটা জায়গা, যেখানে সারাদিনই কিছু না কিছু কাজ চলতে থাকে। সকালে চা বানানো থেকে শুরু করে দুপুরের ভারী রান্না, গ্যাস যেন নেভার নামই নেয় না। এর মধ্যে মাছ, মাংস ধোয়া বা পেঁয়াজ-রসুন কাটার কাজ তো আছেই। দিনের শেষে এই সব মিলিয়ে হেঁশেলে তৈরি হয় একটা গা গোলানো আঁশটে গন্ধ। বেশি আমিষ রান্না হলে তো কথাই নেই, গন্ধে টেকা দায় হয়ে যায়! তখন অনেকেই বাজার থেকে হাজার টাকা দামের রুম ফ্রেশনার কিনে আনেন। কিন্তু তাতেও সব সময় লাভ হয় না। তবে চিন্তার কোনও কারণ নেই। রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে দামি স্প্রে-র বদলে ভরসা রাখা যেতে পারে কয়েকটি সহজ ঘরোয়া উপাদানের ওপর। আসুন জেনে নেওয়া যাক সেই অব্যর্থ টোটকাগুলি।

কী কী করবেন?

লেবু মাছ বা মাংসের আঁশটে গন্ধ দূর করতে পাতিলেবু দারুণ কাজ করে। কয়েকটি পাতিলেবুর টুকরো ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে বেক করে নিন। এরপর ওভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। দেখবেন স্যাঁতসেতে গন্ধ কোথায় যেন উধাও হয়ে গিয়েছে! এছাড়া যখনই বাঁধাকপি বা মুলো সেদ্ধ করা হয়, তখন একটা বাজে গন্ধ বেরোয়। এই সমস্যা এড়াতে সবজি সেদ্ধ করার সময় জলে এক টুকরো পাতিলেবু ফেলে দিন। গন্ধ একেবারে গায়েব হয়ে যাবে।

মশলার সুবাস এলাচ, দারচিনি ও তেজপাতা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, দুর্গন্ধ কাটাতেও এদের তুলনা নেই। একটি পাত্রে অল্প জলে এই মশলাগুলি ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলে আঁচ একদম কমিয়ে দিন। মশলার সুগন্ধি ভাপ গোটা রান্নাঘরে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। আর নিমেষেই আঁশটে গন্ধ দূর হয়ে যাবে।

ডাস্টবিন পরিষ্কার শুকনো আর ভেজা ময়লা কখনও এক বাক্সে রাখা ঠিক নয়। যে জিনিসগুলি সহজে পচে যায়, সেগুলি নিয়মিত বাড়ির বাইরে ফেলতে হবে। ডাস্টবিন খালি করার পর সেটি অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। ময়লা ফেলার আগে ডাস্টবিনের ভিতরে অর্ধেক কাপ বোরক্স পাউডার ছড়িয়ে নিতে পারেন। ময়লা সরাসরি বিন-এ না ফেলে সব সময় গার্বেজ ব্যাগের মধ্যে ফেলা উচিত।

সিঙ্ক ও বাসন রাতে খাওয়ার পর এঁটো বাসন সিঙ্কে ফেলে না রেখে ধুয়ে ফেলাটা সবচেয়ে ভালো অভ্যাস। রান্নার সময় নিয়ম করে এক্সহস্ট ফ্যান চালাতে হবে। বাসন মাজার স্পঞ্জ প্রতি সপ্তাহে বদলে ফেলা দরকার। চিমনিতে জমা তেল রোজ পরিষ্কার করলে রান্নাঘর দুর্গন্ধমুক্ত থাকে। সিঙ্কের পাইপে গন্ধ হলে এক কাপ ভিনিগারের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে সিঙ্কের মুখে ঢেলে দিন। আধঘণ্টা পর জল ঢেলে দিলেই সিঙ্ক পরিষ্কার হবে।

Follow Us