AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mythology, self-help and classics: মনপসন্দ সাহিত্যিক থিমে উজ্জ্বল নয়া দিল্লির বইমেলা

Bookfair: ক্রেতারা অনেক রকম বই কিনেছেন। বইমেলা এসে সকলেই বই কিনবেন এটাই স্বাভাবিক। তবে এবার মেলাতে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন নিজের সংস্কৃতিকে। কথা প্রসঙ্গে এক পাবলিশার্স জানিয়েছেন, এবার অধিকাংশ মানুষ এসে খোঁজ করেছেন ভারতীয় সংস্কৃতি, পুরাণ বিষয়ক বইয়ের। সেই তালিকায় বড়দের পাশাপাশি ছোটরাও আছে

Mythology, self-help and classics: মনপসন্দ সাহিত্যিক থিমে উজ্জ্বল নয়া দিল্লির বইমেলা
নিউ দিল্লি বইমেলা
| Edited By: | Updated on: Feb 15, 2024 | 8:29 PM
Share

ছোট থেকে বড় বই সবার পরম সঙ্গী। ছড়ার বই, কমিকস, রূপকথার বই দিয়ে পড়া শুরু। তারপর ফিকশন, নন ফিকশন থেকে শুরু করে পুরাণ, বিজ্ঞান, সাহিত্য, আত্মজীবনী, পার্সোনালিটি ডেভলপমেন্ট, আত্মজীবনী…বইয়ের কোনও শেষ নেই। শীত পড়লেই শুরু হয় বিভিন্ন মেলা পার্বণ। জেলায় জেলায় বইমেলা হয়। কিছুদিন আগেই শেষ হয়েছে কলকাতা বইমেলা। এবার দিল্লিতে অনুষ্ঠিত হল- New Delhi World Book Fair 2024। প্রগতি ময়দানে চলছিল নিউ দিল্লি বইমেলা। ছোট থেকে বড়, বিভিন্ন বয়স এবং বিভিন্ন পেশার মানুষ ভিড় জমিয়েছেন বইমেলাতে। নিজেদের পছন্দমতো প্রচুর বইও কিনেছেন। বইমেলার জন্য বইপ্রেমীদের অপেক্ষা থাকে বছরভর। পছন্দের প্রচুর বইও পাওয়া যায় বইমেলাতে। নতুন অনেক বইয়ের সন্ধান পাওয়া যায় মেলাতে এলে।

ক্রেতারা অনেক রকম বই কিনেছেন। বইমেলা এসে সকলেই বই কিনবেন এটাই স্বাভাবিক। তবে এবার মেলাতে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন নিজের সংস্কৃতিকে। কথা প্রসঙ্গে এক পাবলিশার্স জানিয়েছেন, এবার অধিকাংশ মানুষ এসে খোঁজ করেছেন ভারতীয় সংস্কৃতি, পুরাণ বিষয়ক বইয়ের। সেই তালিকায় বড়দের পাশাপাশি ছোটরাও আছে। কার্টুন ছেড়ে রামায়ণ, মহাভারত বড়ার আগ্রহ দেখিয়েছে ছোটরা। এমনকী নিজেরা এসে সেই সব বইয়ের খোঁজও করেছে। শুধুমাত্র ইংরেজি ভাষাতেই নয়, আঞ্চলিক সব ভাষাতে রামায়ন-মহাভারতের চাহিদা ছিল তুঙ্গে।  আজকাল তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়ার প্রভাব অত্যন্ত বেশি। রিলসে আসক্ত পড়ুয়াদের এক অংশ। নিজেদের জানার অনেকটাই তারা শেখে বিভিন্ন রিলস, পোস্ট দেখে। আর তাই যে সব বিষয় উঠে আসে সোশ্যাল মিডিয়ার শর্ট ভিডিয়োতে সেই সব বইয়ের চাহিদাই বেশি তরুণ প্রজন্মের মধ্যে। সিংহভাগ বই হিন্দি বা ইংরেজিতে। যদিও তরুণদের দাবি গুজরাতি, মারাঠি, বাংলা ভাষাতেও এই সব বই আরও বেশি প্রকাশিত হোক। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার বই, ইংরেজির বিখ্যাত নন ফিকশন এসবও বেশ বিক্রি হয়েছে।

এবারের দিল্লি বইমেলাতে বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। আর সেই তালিকায় রয়েছে ড.শ্যামা ঘোঁনসের লেখা বই ‘ক্রান্তদর্শী মহাত্মা বসভেশ্বর’, বর্ষা প্রগতের- শ্রী কৃষ্ণ। দুটি বই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করলেন শ্রী বিনোদ তাওড়ে। বইপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের বন, সংস্কৃতি এবং মৎসমন্ত্রী- সুধীর সচ্চিদানন্দ মুঙ্গতিওয়ার। বই প্রকাশ অনুষ্ঠানের পর বিনোদ তাওড়ে বলেন- ‘মহাত্মা বসভেশ্বর জী এখনও প্রাসঙ্গিক আমাদের সমাজে। এই যুব সমাজ ভাল বই পড়ছে, দেখে আমার ভীষণ ভাল লেগেছে’।

Follow Us