AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০ মিনিটে ঘর হবে আয়নার মতো পরিষ্কার! ঝটপট ঘর গোছানোর ৫টি সুপারফাস্ট কায়দা

সব কিছু গুছিয়ে যথাস্থানে রাখার সময় আপনার হাতে নেই। তাই একটা বড় শপিং ব্যাগ নিন। বিছানায় পড়ে থাকা রিমোট, খবরের কাগজ, বাচ্চাদের খেলনা বা সোফার ওপরের তোয়ালে—সব কিছু সেই ব্যাগে ভরে দ্রুত আলমারির ভেতর বা খাটের নিচে চালান করে দিন। চোখের সামনে থেকে বিশৃঙ্খলা সরলেই ঘর অনেকটা বড় আর পরিপাটি দেখায়। পরে সময় করে সেগুলো গুছিয়ে নিলেই হল।

২০ মিনিটে ঘর হবে আয়নার মতো পরিষ্কার! ঝটপট ঘর গোছানোর ৫টি সুপারফাস্ট কায়দা
Image Credit: AI
| Updated on: Mar 09, 2026 | 6:41 PM
Share

হঠাৎ করে ফোন এল, “এই তো তোমাদের বাড়ির মোড়ে চলে এসেছি!” ব্যস, আপনার শান্ত দুপুরে যেন বিনা মেঘে বজ্রপাত। কারণ আপনি খুব ভালো করেই জানেন, লিভিং রুমের সোফায় আপনার কালকের না কাচা জামাকাপড় কুন্ডলী পাকিয়ে পড়ে আছে, আর সেন্টার টেবিলে ধুলোর আস্তরণ। হাতে সময় মেরেকেটে ২০ মিনিট। অতিথি সিঁড়ি দিয়ে ওপরে ওঠার আগেই আপনাকে ঝকঝকে করে ফেলতে হবে ঘর।

জেনে নিন শেষ মুহূর্তের সেই ৫টি অব্যর্থ টোটকা, যা আপনার ঘরকে করবে ঝকঝকে:

অগোছালো’  ঘর ঠিকের ম্যাজিক ট্রিক: সব কিছু গুছিয়ে যথাস্থানে রাখার সময় আপনার হাতে নেই। তাই একটা বড় শপিং ব্যাগ নিন। বিছানায় পড়ে থাকা রিমোট, খবরের কাগজ, বাচ্চাদের খেলনা বা সোফার ওপরের তোয়ালে—সব কিছু সেই ব্যাগে ভরে দ্রুত আলমারির ভেতর বা খাটের নিচে চালান করে দিন। চোখের সামনে থেকে বিশৃঙ্খলা সরলেই ঘর অনেকটা বড় আর পরিপাটি দেখায়। পরে সময় করে সেগুলো গুছিয়ে নিলেই হল।

সেন্টার টেবিল ও আয়না

অতিথি ড্রয়িংরুমে বসলে প্রথমেই নজর যায় সেন্টার টেবিলের ওপর। ভিজে ন্যাকড়া দিয়ে মুছতে গেলে দাগ থেকে যাওয়ার ভয় থাকে। তার চেয়ে একটা শুকনো মাইক্রোফাইবার কাপড় বা পুরনো খবরের কাগজ দিয়ে ঘষে নিন। একই কৌশলে আয়না মুছে ফেলুন। আয়না আর কাঁচ ঝকঝক করলে পুরো ঘরটাই উজ্জ্বল দেখায়।

বাথরুমের ‘কুইক ফিক্স’:

বাড়িতে কেউ এলে বাথরুম বা বেসিন ব্যবহার করবেনই। তাই দ্রুত বেসিনটা একবার মেজে নিন। পুরনো স্যাঁতসেঁতে তোয়ালে সরিয়ে একটা পরিষ্কার ও শুকনো তোয়ালে ঝুলিয়ে দিন। বাথরুমে একটা সুগন্ধি সাবান বা হালকা রুম ফ্রেশনার স্প্রে করে দিলে ফ্রেশ লাগবে। রিচার্জেবল লিকুইড সোপ ডিসপেনসার থাকলে সেটা ভরে নিন। ঘরের গুমোট ভাব সরান

ঘর বন্ধ থাকলে একটা গুমোট গন্ধ হতে পারে। তাই অতিথি আসার খবর পাওয়া মাত্রই সব জানালা খুলে দিন। বাইরের হাওয়া আর প্রাকৃতিক আলো ঢুকলে অগোছালো ভাবটা অনেক কম চোখে পড়ে। যদি বিকেলের পর কেউ আসেন, তবে উজ্জ্বল সাদা আলোর বদলে কোণের দিকের ল্যাম্পশেড বা হালকা হলুদ (Warm) আলো জ্বালান। এতে ঘরের ছোটখাটো খুঁতগুলো ঢাকা পড়ে যায় এবং একটা আভিজাত্য তৈরি হয়।

রান্নাঘর সাফ

আড্ডা দিতে দিতে অনেক সময় অতিথি রান্নাঘর অবধি পৌঁছে যান। তাই নোংরা থালাবাসনগুলো দ্রুত সিঙ্কে নামিয়ে রাখুন। কাউন্টার টপে বা স্ল্যাবে ছড়িয়ে থাকা মশলার কৌটো এক জায়গায় করে দিন। স্ল্যাবটা একবার মুছে নিলে রান্নাঘর অনেক বেশি হাইজেনিক মনে হয়।

পরিপাটি বাড়ি মানেই যে সারাদিন ঘষাঘষি করতে হবে এমনটা নয়। বুদ্ধিমত্তার সঙ্গে এই কয়েকটা স্টেপ ফলো করলেই আপনি হয়ে উঠবেন একজন স্মার্ট হোস্ট। অতিথি ভেতরে ঢোকার পর আপনার ঘর দেখে বুঝতেই পারবেন না যে ২০ মিনিট আগেও সেখানে ‘যুদ্ধ’ চলছিল!

Follow Us